Thursday, May 14, 2026

বছরে কি দু’বার আইপিএল? মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

Date:

Share post:

দিন দিন আইপিএল-এর জনপ্রিয়তা বাড়ছে। চলতি আইপিএল নিয়ে মানুষের মধ‍্যে উৎসাহ বেশ তুঙ্গে। এরই মধ‍্যে দাবি উঠেছে যে, বছরে দু’বার আইপিএল করার। এমনকি বোর্ড কর্তারাও সেই ইঙ্গিত দিয়েছেন। আদৌ কি সেটা করা সম্ভব? এবার এই নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। এক সাক্ষাৎকারে সেই উত্তর দিলেন তিনি।

এদিন এই নিয়ে ধুমাল বলেন,” আইপিএলের যে ফর্ম‍্যাট তাতে একই বছরে আর একটা প্রতিযোগিতা করা সম্ভব নয়। আগামী চার বছরের দ্বিপাক্ষিক সিরিজের সূচি আমরা সবাই জানি। তাই এখন সম্ভব নয়। কিন্তু কোনও দিন অন্য কোনও ফরম্যাটের বা ছোট প্রতিযোগিতা আয়োজন করার সুযোগ এলে আমরা নিশ্চয়ই ভাবনাচিন্তা করব।”

ক্রিকেটপ্রেমীরা একাংশ মনে করছেন, আস্তে আস্তে ফুটবলের রাস্তায় হাঁটছে ক্রিকেট, যেখানে ক্লাবের হয়ে খেলাই প্রধান হয়ে উঠবে। এই নিয়েও মুখ খোলেন অরুণ ধুমাল। তিনি বলেন,”এটা দর্শকদেরই ঠিক করতে দেওয়া ভাল। যদি তাঁরা মনে করেন একটা নির্দিষ্ট ফর্ম‍্যাটে খেলা হবে, ধরে নেওয়া যাক টি-২০ খেলা হলে ভাল এবং এক দিনের ক্রিকেট বা টেস্ট ক্রিকেটের কোনও গ্রহণযোগ্যতা নেই, তা হলে আগামী দিনে সেটাই হবে। আমার মতে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটে অনেক জনপ্রিয়তা রয়েছে। একদিনের ক্রিকেটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সমর্থকদেরই ঠিক করতে দেওয়া ভাল।”

আরও পড়ুন:পাঁচটা ছয় খাওয়া যশের পাশে বন্ধু রিঙ্কু, পাঠিয়েছেন বিশেষ বার্তা

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...