Friday, May 22, 2026

সূচি প্রকাশ ২০২৩ ঘরোয়া ক্রিকেটের, দলীপ ট্রফি দিয়ে শুরু হবে মরশুম

Date:

Share post:

২০২৩ ঘরোয়া ক্রিকেট মরশুমের সূচি প্রকাশ ভারতীয় ক্রিকেট বোর্ডর।। আইপিএলের পরই শুরু হয়ে যাচ্ছে ২০২৩-এর ঘরোয়া ক্রিকেট মরশুম। এবারের মরশুম শুরু হবে দলীপ ট্রফি দিয়ে। ২৮ জুন শুরু হবে দলীপের খেলা। সবশেষে রঞ্জি ট্রফি হবে ৫ জানুয়ারি থেকে।

কোভিডের জন্য তিন বছর বন্ধ থাকার পর ফিরছে দেশের অন্যতম প্রাচীন টুর্নামেন্ট দেওধর ট্রফি। আর ফিরেই গুরুত্ব পাচ্ছে সীমিত ওভারের এই টুর্নামেন্ট। দেওধর ট্রফির খেলা হবে জুলাই-আগাস্ট মাসে। আর দেশের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ হবে তারপরই অক্টোবর-নভেম্বরে। শেষবারের এই টুর্নামেন্টে ভারত ‘এ’, ‘বি’ ও ‘সি’ দল অংশ নিয়েছিল। এবার অবশ্য আঞ্চলিক ভিত্তিতে খেলা হবে। দেওধরে অংশ নেবে ছ’টি আঞ্চলিক দল।

এছাড়া ইরানি কাপের খেলা হবে রাজকোটে ১-৫ অক্টোবর। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের খেলা হবে অক্টোবর-নভেম্বরে। সেইসময় অবশ্য বিশ্বকাপ চলবে। এরপর আছে বিজয় হাজারে ট্রফির খেলা। দলীপে লাল বলের ক্রিকেট দিয়ে যেমন ঘরোয়া মরশুম শুরু হবে, তেমনই শেষ হবে লাল বলেরই ক্রিকেট দিয়ে। বোর্ডের সূচি অনুযায়ী ২০২৪-এর জানুয়ারিতে রঞ্জি ট্রফি শুরু হয়ে শেষ হবে মার্চে।

ঘরোয়া মরশুমের সূচি এইরকম
দলীপ ট্রফি : ২৮ জুন – ১৬ জুলাই
দেওধর ট্রফি : ২৪ জুলাই – ৩ অগাস্ট
ইরানি কাপ : ১ – ৫ অক্টোবর
সৈয়দ মুস্তাক আলি ট্রফি : ২৩ নভেম্বর – ১৫ ডিসেম্বর
রঞ্জি ট্রফি : ৫ জানুয়ারি – ১৪ মার্চ ২০২৪

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

 

Related articles

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...