Sunday, May 3, 2026

ঊর্ধ্বমুখী কো.ভিড গ্রাফ! একদিনে মৃ*ত ২১

Date:

Share post:

কো.ভিড (COVID-19) সংক্রমণ ফের মাথা চাড়া দিয়ে উঠেছে। চলতি মাসেই দৈনিক আ*ক্রান্তের সংখ্যা ৬ হাজারের গণ্ডি পার করেছে। এবার আরও সত*র্ক স্বাস্থ্য মন্ত্রক। বাংলার (West Bengal) পরিস্থিতি ততটা উদ্বেগজনক না হলেও, দেশের নিরিখে চিন্তা বাড়ছে চিকিৎসকদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry) তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৬৭৬ জন কো.ভিড ভাই*রাসে আক্রান্ত হয়েছেন। যদিও সোমবারের তুলনায় সামান্য কমেছে সং*ক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে কো.ভিড সংক্রমিত হয়ে মৃ*ত্যু হয়েছে মোট ২১ জনের।

গত এক সপ্তাহে ঊর্ধ্বমুখী কো.ভিড গ্রাফ! প্রায় ৭৬ শতাংশ সংক্রমণ বেড়েছে বলে জানা যাচ্ছে। এই মাসে সর্বোচ্চ সংক্র*মণ দেখা গিয়েছিল শনিবার। সেদিন কো*ভিড আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ১৫৫। যদিও তার তুলনায় কিছুটা কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। দিল্লি রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার রাজধানীতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৪৮৪ জন। সোমবার দেশের বিভিন্ন হাসপাতালে কোভিড প্রস্তুতি খতিয়ে দেখতে মক ড্রিলেরও আয়োজন করা হয়েছিল। এই মহড়া পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। আজ অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার পশ্চিমবঙ্গের ৩১ টি সরকারি হাসপাতালে মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও চলছে মক ড্রিল। বর্তমানে দেশে সুস্থতার হার রয়েছে ৯৮.৭৩ শতাংশ, মৃত্যু হার ১.১৯ শতাংশ।

বিগত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সতর্ক হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার।তিনটি রাজ্যের জনবহুল এলাকায় মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে হরিয়ানা, কেরল ও পুদুচেরি। এই উদ্বেগের মাঝেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন দ্রুতই মিশ্র বুস্টার হিসেবে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভোভ্যাক্স (Covovax) টিকা মিলবে কো-উইন অ্যাপে। প্রতি টিকার দাম পড়বে আনুমানিক ২২৫ টাকা, তার সঙ্গে যুক্ত হবে জিএসটি (GST)। কো-উইনে এতদিন সেরামের তৈরি কোভোভ্যাক্স টিকা পাওয়া যেত না। এবার থেকে তা মিলবে বলেই জানাল স্বাস্থ্য মন্ত্রক।

 

Related articles

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...