Wednesday, April 1, 2026

তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন লুইজিনহো ফেলারিও

Date:

Share post:

গত কয়েকদিন ধরেই জাতীয় রাজনীতিতে কানাঘুষো শোনা যাচ্ছিল রাজ্যসভার সাংসদ পদ থেকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলারিওকে(Luizinho Faleiro) ইস্তফা দিতে বলেছে তৃণমূল(TMC)। সেই গুঞ্জনের মাঝেই মঙ্গলবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন গোয়ার(Goa) প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন ফেলারিও। বছর দেড়েক আগে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন লুইজিনহো ফেলারিও। তাকে দলের রাজ্যসভার সাংসদও করে ঘাসফুল শিবির। অবশেষে এদিন শুধু সাংসদ পদ থেকে ইস্তফা নয়, জানা যাচ্ছে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন গোয়ার এই দাপুটে নেতা।

উল্লেখ্য, লুজিনহো ফেলারিও তৃণমূলের যোগদানের পর তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল অর্পিতা ঘোষের জায়গায়। নাট্যকার অর্পিতা ঘোষকে রাজ্যসভায় সাংসদ পদ থেকে ইস্তফা দিতে বলেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশ মেনে ইস্তফা দেন অর্পিতা। এরপর ২০২১ সালের নভেম্বরে তৃণমূলের হয়ে মনোনয়ন দেন ফেলারিও। হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তবে গোয়ায় নির্বাচনের সময় লুইজিনহোর গা ছাড়া মনোভাব মোটেই ভালোভাবে নেয়নি তৃণমূল। ভুয়া নির্বাচনে তাঁকে বিধানসভায় প্রার্থী করার পরেও তিনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন। এমনকি দলের সঙ্গে সেভাবে কোনও সম্পর্ক রাখতে দেখা যায়নি তাঁকে। এই পরিস্থিতিতে সূত্র মারফত জানা যায়, তৃণমূলের তরফে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল লুইজিনহোকে। এরপরই আনুষ্ঠানিকভাবে তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন লুইজিনহো। এখন এই জায়গায় তৃণমূল কাকে প্রার্থী করে সেটাই এখন দেখার।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...