Saturday, March 14, 2026

রাজ্যের ৩১ টি সরকারি হাসপাতালে মক ড্রিল, এমআর বাঙ্গুরে বিশেষ CCU!

Date:

Share post:

কো*ভিড ১৯ মোকাবিলায় কতটা তৈরি রাজ্য? প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry)। সেই মতো সোমবার দেশের বিভিন্ন হাসপাতালে কোভিড প্রস্তুতি খতিয়ে দেখতে মক ড্রিলেরও (Mock drills) আয়োজন করা হয়েছিল। এই মহড়া পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। আজ মঙ্গলবার রাজ্যের ৩১ টি সরকারি হাসপাতালে মক ড্রিল শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন সরকারি হাসপাতালে পৌঁছে যান বিশেষজ্ঞরা। কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে (M R Bangur Super Specialty Hospital) বিশেষ প্রস্তুতি খতিয়ে দেখা হয়।

দেশজুড়ে বাড়ছে কোভিড সংক্রমণ। নীতি আয়োগের বৈঠকে সিদ্ধান্ত নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, করোনা মোকাবিলায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রস্তুত এবং সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাপ্তাহিক পজিটিভিটি রেট বেড়েছে। কোভিডের যাবতীয় পরীক্ষার বাড়ানোর পাশাপাশি এবং জরুরী হটস্পটগুলি চিহ্নিত করার জন্য পরামর্শ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Health Minister)। যদিও অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক। বাংলার সরকারের তরফ থেকে স্বাস্থ্য দফতরকে গোটা বিষয়ের উপর কড়া নজরদারি রাখার কথা বলা হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য দফতরের কর্তা সহ মেডিকেল বিশেষজ্ঞরা কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে (M R Bangur Super Speciality Hospital) পৌঁছে যান। সেখানে দেখা যায় কোভিড মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন রকম ভ্যাকসিন, মেডিকেল যন্ত্রপাতি এবং টেস্টের জিনিসপত্র এখন থেকেই মজুদ রাখা হয়েছে। হাসপাতালের সুপার শিশির নস্কর (Sisir Naskar) জানান, সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে ১০ টা এমার্জেন্সি বেড এবং ৪০ টা মেল ফিমেল জেনারেল বেড প্রস্তুত রাখা হয়েছে। ক্রিটিকাল কেয়ার ইউনিটে ৪০ টা বেড রয়েছে। প্যারা মেডিকেল ইঞ্জিনিয়াররা আছেন, মেন্টেনেন্স স্টাফ , মেডিকেল বিশেষজ্ঞরা সবটা খতিয়ে দেখছে । তিনি আরও বলেন স্বাস্থ্য দফতর থেকে একাধিক চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়েছে। সেগুলো সব ঠিক আছে কিনা মূলত তারই পরীক্ষা করা হয় আজ । হাসপাতালের CMOH মুক্তি সাধন মাইতি জানান সমস্যা বাড়লে পরিস্থিতি মোকাবিলায় কোনও সমস্যা হবে না। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও সকাল থেকে চলছে মক ড্রিল। বর্তমানে দেশে সুস্থতার হার রয়েছে ৯৮.৭৩ শতাংশ, মৃত্যু হার ১.১৯ শতাংশ।

 

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...