Thursday, May 14, 2026

চারদিনের জন্য বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে পেল সিবিআই!

Date:

Share post:

দু’বছর আগে গ্রেফতার হয়েছেন। সাত দিনের হেফাজতে পেয়েও কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রের বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় বিকাশকে। তারপর থেকে দুবছর কেটে গেলেও বিকাশকে নিজেদের হেফাজতে পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপরই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে চারদিনের জন্য বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে পেল সিবিআই।

প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিল মাসে ১৬ তারিখ সিবিআই গ্রেফতার করে বিকাশ মিশ্রকে। সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আসানসোল বিশেষ সিবিআই আদালতের। সেই সময় হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। সিবিআইয়ের তরফে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পরে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হওয়ার কারণে তাকে হেফাজতে নিয়ে জেরা করা সম্ভব হয়নি।

সিবিআই সূত্রে দাবি, ২৯ নভেম্বর ২০২০ সালে সিবিআইয়ের তরফে কয়লা পাচার মামলায় এফআইআর রুজু করা হয়। ইসিএল, সিআইএসএফ, রেলের জনা কয়েক আধিকারিক ও কর্মীর যোগসাজসে কয়লা পাচার হচ্ছে। তাতে সহযোগী হিসেবে রয়েছে একাধিক ব্যক্তি। এই মর্মে মামলা রুজু হয়। উঠে আসে একের পর নাম। অনুপ মাজি থেকে তার সহযোগীদের নাম।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...