Thursday, May 14, 2026

নিয়োগ দুর্নী*তির টাকায় অয়নের ছেলে-হবু বৌমার নামে পেট্রোল পাম্প থেকে রেস্তোরাঁ

Date:

Share post:

নিয়োগ দুর্নী*তির (Recruitment Scam)টাকায় একের পর এক স্থাবর-অস্থাবর সম্পতির মালিক অয়ন শীল (Ayan Shil)। শুধু তাই নয়, অয়ন নিয়োগ দুর্নীতির বিপুল টাকা চুঁচুড়াতে রিয়েল এস্টেট (Real Estate) ব্যবসায় বিনিয়োগ করেছিল বলে দাবি ইডির। অয়নের ছেলে অভিষেকের বান্ধবীর বাবা সরকারি উচ্চপদস্থ আমলা বলেও দাবি তদন্তকারী সংস্থার।

অয়নের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায় এবং ছেলে অভিষেক শীল যৌথ নামে একটি পেট্রোল পাম্প কেনে। যেখানে “ইক্যুয়াল ইনভেস্টমেন্ট” রয়েছে বলে দেখানো হয়। যদিও পুরো টাকাই অয়ন দিয়েছেন বলেই ইডির দাবি। এছাড়া এই দুজনের নামে যৌথ অংশীদারিত্বে একটি কোম্পানি খোলা হয়। অভিষেক ও ইমনের নামে একটি রেঁস্তোরা খোলা হয়। এগুলি নিয়োগ দুর্নীতির টাকাতেই হয়েছে বলে দাবি। অয়ন জেরায় দাবি করে পুরসভায় নিয়োগের জন্য বিভিন্ন চাকরি প্রার্থীদের থেকে সংগৃহীত টাকা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও নেতাদের কাছে বিলি করা হয়।

অয়ন জেরায় জানিয়েছেব, কোম্পানির বিভিন্ন কর্মীদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয় এবং তার মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা ঘোরানো হয়। অন্যদিকে, নিয়োগ দুর্নীতিতে এবার অয়নের স্ত্রী কাকলি ও বান্ধবী শ্বেতাকে তলব করেছে ইডি। অয়নের ছেলে অভিষেককেও তলব করে তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে আলাদা দিনে ডাকা হয়েছে তিন জনকে।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...