Tuesday, March 31, 2026

Preventive Detention আইন ঔপনিবেশিকতার প্রতীক: বড় রায় শীর্ষ আদালতের

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে শাসক দলের বিরুদ্ধে যখন সরব হয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি ঠিক সেই সময় প্রিভেন্টিভ ডিটেনশন(preventive detention act) নিয়ে বড় রায় দিল দেশের শীর্ষ আদালত। আদালতে তরফে জানানো হয়েছে, এই আইন ঔপনিবেশিকতার প্রতীক যারা রাষ্ট্রের হাতে তুলে দিতে পারে অসীম ক্ষমতা।

মঙ্গলবার শীর্ষ আদালত(Supreme Court) তার রায়ে জানিয়েছে, প্রিভেন্টিভ ডিটেনশন আইন আসলে ঔপনিবেশিকতার প্রতীক। এই আইন রাষ্ট্রের হাতে অসীম ক্ষমতা তুলে দিতে পারে। যা সরকারকে অপরিসীম ক্ষমতা দিতে পারে। ফলে এই ধরনের আইন ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সর্তকতা জরুরি। সব আইনি পদ্ধতি খতিয়ে দেখে তবে এই আইনে গ্রেফতারিতে সম্মতি দেওয়া উচিত। যদি কোন ক্ষেত্রে মনে হয় প্রশাসন কাউকে গ্রেফতার বা আটকের আগে সব আইনি পদ্ধতি সঠিকভাবে পালন করেনি সে ক্ষেত্রে অবশ্যই গ্রেফতার হওয়া ব্যক্তির জামিনের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া উচিত। কারণ ব্যক্তি স্বাধীনতা রক্ষার গুরুদায়িত্ব আদালতের উপরেই ব্যস্ত।

উল্লেখ্য, কারো বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকলেও রাষ্ট্রশক্তি চাইলে প্রিভেন্টিভ ডিটেনশন আইন বা আগাম গ্রেপ্তারি আইন ব্যবহার করে অভিযুক্তকে গ্রেফতার করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই আইনের অপব্যবহার করছে সরকার। এখানে পরিস্থিতির মাঝে আদালতের এই রায় কিছুটা হলেও আশার আলো বিরোধীদের জন্য।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...