Saturday, June 20, 2026

চৈত্রের শেষলগ্নে তীব্র দহন জ্বালা! বৃষ্টি কবে?

Date:

Share post:

চৈত্রেই ৪০ ডিগ্রিতে ছুঁয়েছে তাপমাত্রার পারদ। নববর্ষের আগেই তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাঁসফাঁস গরমেই বর্ষবরণ উৎসবের উদযাপন করতে হবে। সঙ্গে থাকবে তীব্র তাপপ্রবাহ । সবমিলিয়ে গরমের দাপটে নাজেহাল বঙ্গবাসী।

আরও পড়ুন:বারাসত-হাসনাবাদ শাখায় দু’দিন বন্ধ থাকবে ট্রেন চলাচল! কেন জেনে নিন

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে , বুধবার কলকাতার তাপমাত্রা আরও খানিকটা বৃদ্ধি পেল। সকাল থেকেই শুরু হয়েছে রোদের দাপট। আজও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতায়। আগামী শনিবার অবধি তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে।
কলকাতাতেও গত কয়েক দিনে ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে পারদ ওঠানামা করছে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতে গরম আরও বাড়বে।  বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে।


অন্যদিকে, হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতার তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস পারদ চড়বে। বাংলায় অন্তত সাত জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। বেলা বাড়লেই লু বইবে। দুপুরে রাস্তায় বেরোতে নিষেধ করছেন আবহাওয়াবিদরা। শুষ্ক ও গরম হাওয়ায় হিট স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। গরমে জ্বালাপোড়া র‍্যাশ থেকেও সতর্ক করা হচ্ছে।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...