Saturday, March 14, 2026

রাজু ঝা খু.নে আব্দুল লতিফকে নোটিশ! ভিন রাজ্যের মা.ফিয়াদের তলব SIT-র

Date:

Share post:

রাজু ঝা (Raju Jha) খুনের ঘটনায় এবার আব্দুল লতিফকে (Abdul Latif) নোটিশ পাঠাল সিট (SIT)। বুধবারই তাঁর বাড়িতে সিট নোটিশ পাঠিয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ঘটনার দিন রাজুর সঙ্গে একই গাড়িতে ছিলেন লতিফ। আর সেই তথ্য সামনে আসার পর থেকেই লতিফের ওপর সন্দেহ বাড়তে থাকে। জানা গিয়েছে, রাজু ঝা খুনের ঘটনায় সাক্ষী হিসেবে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। আর বুধবার আব্দুল লতিফকে সমন পাঠাতেই নতুন করে শুরু হয়েছে চাপানউতোর। তবে শুধু আব্দুল লতিফই নয়, সমন পাঠানো হয়েছে দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা লোকেশ সিং, রীতেশ সিং (Ritesh Singh) ও সায়ন দেকেও। এছাড়াও উত্তরপ্রদেশের (Uttar Prades তিনজন, ঝাড়খণ্ডের ২ জন কয়লা মাফিয়াকেও ডেকে পাঠিয়েছে সিট।

পুলিশের এক আধিকারিক জানান, বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১৬০ সিআরপিসি (CRPC) অনুযায়ী সমন পাঠানো হয়েছে। রাজু ঝা খুনে ভিন রাজ্যের মাফিয়া গ্যাংয়ের যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের। এমনকি ভিন রাজ্যে বসেই তাঁকে খুনের ছক কষা হত বলে অভিযোগ। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে ১২ জন সদস্যকে নিয়ে এই সিট গঠন করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, খুনের দিন রাজু চালকের পাশের আসনে বসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির পিছনের সিটে ছিলেন আরও দু’জন ছিলেন। এর মধ্যে একজন ব্রতীন আর অন্যজন আব্দুল লতিফ বলেই সন্দেহ করা হয়।

উল্লেখ্য, গত ১ এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে (Shaktigarh) গুলি করে খুন করা হয় কয়লার কারবারি রাজেশ ওরফে রাজু ঝাকে। অভিযোগ, ল্যাংচা হাবের সামনে একেবারে সামনে থেকে গুলি করা হয়েছিল তাঁকে।

 

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...