Tuesday, May 19, 2026

রিজার্ভ ব্যাংকের আশায় জল! দেশের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে আনলো IMF

Date:

Share post:

যতটা আশা করা হচ্ছিল বাস্তবে ততটা হচ্ছে না। বিশ্বব্যাপী মন্দার প্রভাব ব্যাপকভাবে চলেছে ভারতের অর্থনীতিতে(Indian economy)। যার ফলে দেশের আর্থিক বৃদ্ধি কমে যেতে পারে। দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে সম্প্রতি এমনটাই বার্তা দিল ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (IMF)। আন্তর্জাতিক এই সংস্থার তরফে বলা হয়েছে, ২০২৩-‘২৪ অর্ষবর্ষে ভারতের ডিজিপি(GDP) কমতে পারে।

ভারতের আর্থিক বৃদ্ধির নিয়ে আইএমএফের তরফে এর আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল ৬.১ শতাংশ। এবার তা ৫. ৯ শতাংশে নামিয়ে আনলো এই সংস্থা। এর ফলে রিজার্ভ ব্যাংকে তরফে দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তা মিলবে না বলেই মনে করা হচ্ছে। রিজার্ভ ব্যাংকে তরফে এর আগে পূর্বাভাস দেওয়া হয় আগামী বছর দেশের আর্থিক বৃদ্ধি হবে ৬.৫ শতাংশ। গত ৬ এপ্রিল কেন্দ্রীয় ব্যাঙ্ক চলতি অর্থবছরের প্রথম আর্থিক নীতির বৈঠকে চলতি বছরের বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছিল। সেই সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে রোপো রেট বৃদ্ধি করেনি রিজার্ভ ব্যাঙ্ক। সেই সময় রেপো রেট ৬.৫০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল RBI। তবে রিজার্ভ ব্যাংকের পূর্বাভাস থেকে ভিন্নমত পোষণ করল আইএমএফ।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...