Saturday, May 16, 2026

উ.দ্বেগ বাড়াচ্ছে কো.ভিড! এক আক্রান্তের মৃ*ত্যু কলকাতায়!

Date:

Share post:

ঘুরতে গিয়েছিলেন উত্তরবঙ্গে। সেখান থেকে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হতেই কোভিড পরীক্ষা করানো হয়। তাতেই রিপোর্ট পজিটিভ আসে। বেসরকারি হাসপাতালেও ভর্তি করানো হয়।কিন্তু বৃহস্পতিবার কাকভোরে তাঁর মৃত্যু হয়। চলতি বছরে এই নিয়ে কোভিডে প্রাণ হারালেন দু’জন। গত ২৫ মার্চ বঙ্গে প্রথম কোভিড রোগীর মৃত্যু হয়েছিল। তার দু’সপ্তাহ কাটতে না কাটতেই, আজ কলকাতায় ফের কোভিড আক্রান্তের খবর মিলল।

আরও পড়ুন:বেঙ্গল স্কুল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৩ নিয়ে উদ্দীপনা তুঙ্গে

জানা গেছে, মৃত ব্যক্তি রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা ভাস্কর দাস (৭৬)। সম্প্রতি তিনি উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরে তিনি অসুস্থ হন। গত রবিবার তাঁকে বাঘাযতীন এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃদ্ধকে ভেন্টিলেশনে দেওয়া হয়। গতকাল ওই বৃদ্ধের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আজ সকালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের দেওয়া ডেথ সার্টিফিকেটে কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করা রয়েছে।


প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। দিন কয়েক আগে রাজ্যে দৈনিক সংক্রমণ ষাটের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মঙ্গলবার রাজ্যে সব থেকে বেশি কোভিডে আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। রাজ্যে এদিন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৭০ জন।
এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল গোটা দেশে ৭৮৩০ জন নতুন করে কোভিড সংক্রমণের শিকার হয়েছেন। দৈনিক সংক্রমণের হার গিয়ে দাঁড়িয়েছে ৩.৬৫ শতাংশে।

 

 

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...