Thursday, May 14, 2026

নেপালে ভ.য়াবহ পথদুর্ঘ.টনায় মৃ.ত্যু চার ভারতীয়, গুরুতর আ.হত ১

Date:

Share post:

নেপালে খাদে গাড়ি পড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৪ ভারতীয় নাগরিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। পাঁচজনই বিহারের সমস্তিপুরের বাসিন্দা বলে খবর। প্রত্যন্ত এলাকা দুর্ঘটনা হওয়ার দরুণ এখনও দেহ উদ্ধার করা যায়নি।

আরও পড়ুন:‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ সম্প্রচারের খেসারত! বিবিসি-র বিরুদ্ধে এবার ইডি

মঙ্গলবার নেপালের বাগমতী প্রদেশের সিন্ধুলি জেলায় এই পথ দুর্ঘটনায় ঘটে।জানা গেছে, যাত্রাপথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার মুহূর্তে গাড়িতে পাঁচজন উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই ভারতীয় নাগরিক বলে জানা যায়। তাঁদের মধ্যে তিনজনই ঘটনাস্থলে মারা যান। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।যদিও তাঁর অবস্থা আশঙ্কাজনক।


দুর্ঘটনাস্থল এতটাই প্রত্যন্ত যে সেখান থেকে এখনও গাড়ি ও মৃতদের দেহ উদ্ধার করা যায়নি। পুলিশ সুপার আর কে সিলওয়াল জানিয়েছেন, বিহারের নম্বর প্লেটের একটি গাড়ি কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। গাড়িটি খাদে পড়ে যায়। উদ্ধারকার্যের জন্য নেপালের সেনার সাহায্য চাওয়া হয়েছে।

 

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...