Saturday, February 21, 2026

SDPO-র সঙ্গে ব*চসা, পুলিশি নিষে*ধাজ্ঞা অমান্য করে বিত*র্কে শান্তনু ঠাকুর!

Date:

Share post:

পুলিশের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল ধর্মীয় অনুষ্ঠানে যাতে কোন অশা*ন্তি না হয় সেই কারণে বেশ কিছু নির্দেশ মানতে হবে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে উত্তর ২৪ পরগণার বসিরহাটের (Basirhat) স্বরূপনগর থানার চারঘাটে গন্ডগোল পাকানোর চেষ্টা করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। এরপরই পুলিশের সঙ্গে তিনি বাকবিত*ণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ।

বুধবার বিকেলে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার (Swarupnagar Police Station) চারঘাট এলাকায় একটি ধর্মীয় মেলার উদ্বোধন করতে যান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সংসদ শান্তনু ঠাকুর। সেই সময় পুলিশের তরফ থেকে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। স্বরূপনগর থানা আগেই জানিয়েছিল যে বিকেল ৫টা ৪০মিনিট থেকে সন্ধে ৬টা ৪০মিনিট অর্থাৎ ঘণ্টাখানেক কোনওরকম মাইক বাজানো যাবে না। কিন্তু পুলিশি নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মিনিট ১৫ ধরে মাইক বাজানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইক বন্ধ করে দেয়। আর তখনই বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্রের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মন্ত্রী শান্তনু ঠাকুর। অনুমতি না থাকা সত্ত্বেও শান্তনু ঠাকুরের এই মাইক বাজানোর কাণ্ডে রীতিমতো উত্তেজনা তৈরি হয় স্বরূপনগরে।

 

spot_img

Related articles

নোটিশের পর এবার মিমির বিরুদ্ধে FIR তনয় শাস্ত্রীর!

অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বনাম অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রীর (Tanay Shastri) লড়াইয়ে নতুন আপডেট। আইনি নোটিশ আগেই...

শেষ হবে না SIR-এর কাজ: আতঙ্কে গঙ্গায় ঝাঁপ প্রধান শিক্ষক বিএলও-র!

নির্দিষ্ট সময়ের মধ্যেই নথি যাচাইয়ের কাজ শেষ করে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বাংলার পূর্ণাঙ্গ ভোটার তালিকা। ফলে যে...

বাংলার সিনেমার জয়: ‘বিনোদিনী’ RIFF-এ পুরস্কার জিতে মত পরিচালক রামকমলের

জয়িতা মৌলিক একবছর পেরিয়ে এখনও পুরস্কারে ঝুলি ভরছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। সদস্য  সমাপ্ত ১২তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...

কীসের চাপ? মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই ট্রাম্প-শুল্কে মোদির স্বাক্ষরে প্রশ্ন

সুপ্রিম কোর্টের কাছে সপাটে চড় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। এক্তিয়ারের বাইরে গিয়ে বিশ্বের দেশগুলির উপর পাল্টা শুল্ক চাপিয়েছিলেন...