Monday, June 1, 2026

ফের বিপাকে রাহুল! আরও এক মানহানি মামলা দায়ের

Date:

Share post:

‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে সাংসদ পদ খুঁইয়েছেন। এবার আবার ‘সাভারকর ‘ পদবি নিয়ে মন্তব্যের জেরে আবারও বিপাকে পড়তে চলেছেন রাহুল গান্ধী। পুণে আদালতে ওয়েনাড়ের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা করলেন বিনায়ক দামোদর সাভারকরের নাতি সাত্যকি সাভারকর।

আরও পড়ুন:সম্রাট অশোকের জন্মদিন! বিহারের অত্যুৎসাহ হাস্যকর-ইতিহাস বিরুদ্ধ: মত ইতিহাসবিদদের

সম্প্রতি একাধিক রাজনৈতিক কর্মসূচিতে বক্তৃতা করার সময় সাভারকারকে নিশানা করার অভিযোগ উঠেছে রাহুলের বিরুদ্ধে। তাঁকে এ-ও বলতে শোনা গিয়েছে, সাভারকার জেল থেকে মুক্তি পেতে ব্রিটিশদের কাছে ‘ক্ষমা চেয়েছিলেন’। লন্ডনে করা মন্তব্য নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ক্ষমা চাওয়ার দাবিতে এ-ও মন্তব্য করেছিলেন—তিনি গান্ধী, সাভারকার নন। আর গান্ধীরা কখনও ক্ষমা চায় না।তাতেই কি নয়া ঝামেলায় জড়ালেন কংগ্রেস নেতা!

রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের পর সাত্যকি দাবি করেছেন, রাহুল এক জন হিন্দুত্ববাদী মতাদর্শীকে অপমান করেছেন। তিনি বলেন, “রাহুল গান্ধী গত মাসে ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে একটি সমাবেশে তিনি মন্তব্য করেন, বীর সাভারকর নাকি তাঁর বইতে ৫-৬ জন বন্ধুকে নিয়ে এক জন মুসলিমকে মারধর করার কথা লিখে রেখে গিয়েছেন। সাভারকর তাঁর সাহিত্যে এমন কোনও ঘটনা লেখেননি। এই মন্তব্য কাল্পনিক এবং অপমানজনক। এই ভিত্তিহীন মন্তব্য আমাদের ভাবাবেগে আঘাত করেছে। তাই মামলা দায়ের করা হয়েছে। যদিও আমি এখনও অভিযোগ নম্বর পাইনি।’’

মহারাষ্ট্রে ক্ষমতায় থাকা বিজেপি এবং একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা জোট সম্প্রতি সে রাজ্যের প্রতিটি জেলায় সাভারকরকে নিয়ে গৌরব যাত্রা শুরু করেছে। দেশের প্রতি সাভারকারের অবদানকে সম্মান জানাতে এবং তাঁকে নিয়ে করা রাহুলের সমালোচনার প্রতিবাদ জানাতেই এই গৌরব যাত্রা।
সাভারকারকে নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য রাহুলকে সাবধান করতে দেখা গিয়েছিল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও। কংগ্রেসেরও অনেকে সাভারকার প্রসঙ্গে রাহুলকে কোনও মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন বলেও খবর।

 

 

Related articles

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...