Sunday, April 5, 2026

আজ সুপার কাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ জামশেদপুর

Date:

Share post:

আজ সুপার কাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। সুপার কাপে শুরুটা ভাল করেছে দু’টি দলই। তাই দুটো আইএসএল দলের মধ্যে ম্যাচটা উপভোগ্য হতে পারে। মোহনবাগান অবশ্য জামশেদপুরকে নিয়ে বেশ সতর্ক। এডি বুথরয়েডের দলকে প্রচণ্ড সমীহ করছে জুয়ান ফেরান্দোর দল।

কেরলে চূড়ান্ত অব্যবস্থার মধ্যেই প্রস্তুতি চালাচ্ছে দলগুলি। মোহনবাগানও তার ব্যতিক্রম নয়। হ্যালোজেনের আলোয় প্রায় অন্ধকার মাঠে অনুশীলন করতে হচ্ছে প্রীতম কোটাল, লিস্টন কোলাসোদের। তবে কোনও অভিযোগের রাস্তায় না হেঁটে ম্যাচেই মনোনিবেশ করেছে সবুজ-মেরুন শিবির। প্রতিপক্ষ জামশেদপুরকে নিয়ে কাটাছেঁড়া ও রণকৌশল তৈরির কাজে ব্যস্ত কোচ জুয়ান। নক আউট টুর্নামেন্টে স্প্যানিশ কোচের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল। এই ধরনের টুর্নামেন্টে একটা ম্যাচ ড্র করা মানে হারেরই শামিল।
একই সুর ফুটবলারদের গলায়। হুগো বৌমোস গোকুলাম ম্যাচে নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। বলছেন,”গ্রুপে একটা দল সেমিফাইনালে যাবে। তাই জেতা ছাড়া বিকল্প রাস্তা নেই। প্রথম ম্যাচে পুরো দল ভাল খেলেছে। চারজন গোল পেয়েছে। লিস্টন অসাধারণ দুটো গোল করেছে। মনবীর, কিয়ানরা গোল পেয়েছে। আশা করি, জামশেদপুরের বিরুদ্ধেও আমরা নিজেদের সেরা খেলাটাই খেলব।’’

প্রতিপক্ষের সেট পিস মুভমেন্ট নিয়ে সতর্ক সবুজ-মেরুন শিবির। বৌমোস বলছেন, “জামশেদপুর আইএসএলে এবং এখানে প্রথম ম্যাচে দেখলাম, সেট পিসে ওরা খুব ভাল। গোলও করছে সেট পিস থেকে। এটা আমাদের মাথায় রাখতে হবে। সেটা ওদের বাড়তি সুবিধা।”

জামশেদপুরের কোচ এডি বুথরয়েড বলেছেন, “মোহনবাগানের মরশুম খুব ভাল গিয়েছে। তবে আমরা নিজেদের খেলায় ফোকাস রাখছি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...