Saturday, June 6, 2026

‘মায়ের কাছে মানুষের কল্যাণের কথা বলেছি’, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে অমিত শাহ

Date:

Share post:

সিউড়িতে সভার পর শুক্রবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয়। তার সঙ্গে ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের প্রধান কুশল চৌধুরী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।

পুজো দিয়ে বেরিয়ে অমিত শাহ বলেন, ‘গঙ্গার তীরে মায়ের আরাধনা করার সৌভাগ্য হল আমার। যখনই দক্ষিণেশ্বর এসেছি, এক নতুন চেতনা তৈরি হয়েছে। সবসময়ই মানুষের কল্যাণের কথা বলেছি। আজ প্রার্থনা করেছি, বাংলার মানুষ যাতে সুখ-শান্তি পায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক হয়, প্রত্যেকে যেন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, কোনও হিংসা বা সন্ত্রাসের মুখোমুখি যেন হতে না হয়।‘
তিনি আরও বলেন, ‘বীরভূমে গিয়ে মানুষের যে উৎসাহ দেখেছি, তাতে বিজেপির ভবিষ্যতের ফলাফল নিয়ে কোনও সন্দেহ নেই।’কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বীরভূমে মানুষের ভালবাসা পেয়ে তিনি আপ্লুত। বাংলায় আর কোনও ধর্মীয় অনুষ্ঠানে হামলা হবে না বলেও আশাপ্রকাশ করেন তিনি।

 

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...