Saturday, June 6, 2026

জন্মদিবসেই উন্মোচিত হল আম্বেদকরের দীর্ঘতম মূর্তি, লম্বায় ১২৫ ফুট

Date:

Share post:

বি আর আম্বেদকরের জন্মদিবসে উম্মোচিত হল তাঁর ১২৫ ফুট লম্বা মূর্তি। মূর্তি উন্মোচন করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

হায়দরাবাদের হুসেন সাগর হ্রদের তীরে রাজ্য সচিবালয়ের পাশে অবস্থিত ১২৫ ফুট লম্বা ব্রোঞ্জের মূর্তিটি ভারতের সব থেকে উঁচু আম্বেদকরের মূর্তি। প্রশাসন সূত্রে জানা গেছে, মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ১১৯ টি বিধানসভা এলাকার প্রায় ৩৫ হাজার জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। সাধারণ মানুষ যাতে অনুষ্ঠানে আসতে পারেন সেজন্য বিশেষ বাসের ব্যাবস্থা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বেদকরের প্রপৌত্র প্রকাশ আম্বেদকর।

জানা গিয়েছে, শুধুমাত্র মূর্তির মাপজোকের কাজ শেষ করতেই দু’বছর সময় লেগেছে। তারপরে শুরু হয় ভারতের দীর্ঘতম আম্বেদকর মূর্তি তৈরির কাজ। পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত শিল্পী রাম ভানজি সুতার এই মূর্তিটি তৈরি করেছেন। উদ্বোধনের পর ৯৮ বছর বয়সি সুতারের কাজের ভূয়সী প্রশংসাও করেছেন সবাই। আম্বেদকরের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল পদ্মভূষণজয়ী শিল্পীকেও। প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে প্রায় দেড় লক্ষ লস্যির প্যাকেটের আয়োজন করেছিল তেলেঙ্গানা সরকার।

আরও পড়ুন- স্বস্তি নেই পয়লা বৈশাখেও! অস্বস্তিকর জ্বালা ধরাবে গরম

 

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...