Wednesday, May 13, 2026

পরপর পাঁচ ম‍্যাচে হার দিল্লির, ওয়ার্নারদের ২৩ রানে হারাল আরসিবি

Date:

Share post:

পরপর পাঁচ ম‍্যাচে হার দিল্লি ক‍্যাপিটালসের। এদিন রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর ২৩ রানে হারাল দিল্লিকে। অর্ধশতরান করে ম‍্যাচের সেরা বিরাট কোহলি।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে আরসিবি। আরসিবির হয়ে অর্ধশতরান বিরাটের। ২২ রান করেন অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসি। ২৪ রান করেন ম‍্যাক্সওয়েল। ২০ রানে অপরাজিত শাহবাজ আহমেদ। দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন মিচেল মার্শ এবং কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন অক্ষর প‍্যাটেল এবং ললিত যাদব।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৫১ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। ১৯ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শূন‍্য রানে আউট হন পৃথ্বী শা। মিচেল মার্শ করেন শূন‍্য। যশ ধুল করেন ১ রান। মণিশ পান্ডে করেন ৫০ রান। আরসিবির হয়ে তিন উইকেট নেন বিজয় কুমার। দুটি উইকেট নেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট নেন পার্নেল,হাসারাঙ্গা, হর্ষল প‍্যাটেল।

আরও পড়ুন:শ্রেয়াস আইয়রের পরিবর্ত বেছে নিল কেকেআর


 

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...