Saturday, June 6, 2026

গুজরাত টাইটান্সেকে ৩ উইকেটে হারাল রাজস্থান রয়‍্যালস

Date:

Share post:

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় পেল রাজস্থান রয়‍্যালস। এদিন হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় পায় সঞ্জু স‍্যামসনের দল। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক সঞ্জু স‍্যামসন এবং হিটম‍্যায়ার।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করে গুজরাত। ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাত। ঋদ্ধিমান সাহা ৪ রান করেন। ৪৫ রান করেন শুভমন গিল। ২০ রান করেন সাই সুর্দশন। ২৮ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মিলার করেন ৪৬ রান। রাজস্থানের হয়ে দুটি উইকেট নেন সন্দীপ শর্মা। একটি করে উইকেট নেন বোল্ট,জাম্পা এবং চ‍্যাহাল।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় রাজস্থান। সৌজন্যে অধিনায়ক সঞ্জু স‍্যামসন এবং  হিটম‍্যায়ার। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি রাজস্থানের। যশস্বী জসওয়াল মাত্র ১ রানে আউট হন। শূন‍্য রান করেন জস বাটলার। ৬০ রান করেন অধিনায়ক সঞ্জু। ৫৬ রানে অপরাজিত হিটম‍্যায়ার। গুজরাতের হয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। দুটি উইকেট নেন রশিদ খান। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং নুর আহমেদ।

আরও পড়ুন:আইপিএল-এ অভিষেক, ছেলে অর্জুনের জন‍্য বিশেষ বার্তা সচিনের

 

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...