Thursday, May 14, 2026

মিলানের পেনাল্টি আটকে ইতিহাসে নাপোলির গোলকিপার মেরেত

Date:

Share post:

নাপোলির মাঠে গতকাল রাতে ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি পেয়েছিল এসি মিলান। কিন্তু সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন অলিভার জিরু। নাপোলির গোলকিপার অ্যালেক্স মেরেত বাঁ দিকে ঝাঁপিয়ে পেনাল্টি রুখে দেন মেরেত। তাতেই লেখা হয় নতুন ইতিহাস।

ফিরতি লেগে এই ম্যাচে ১-১ গোলে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে সেমিফাইনালে উঠেছে মিলান। নাপোলি বিদায় নিলেও মিলানের ইতিহাসে নিজের নামটা তুলেছেন ইতালিয়ান এই গোলকিপার। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে এসি মিলানের কোনও খেলোয়াড়ের পেনাল্টি ঠেকানোর কীর্তি গড়েছেন নাপোলির মেরেত।ঐতিহ্য ও সাফল্য বিচারে মিলান ইউরোপের বড় ক্লাবগুলোর একটি। চ্যাম্পিয়নস লিগ জিতেছে ৭ বার। যেহেতু এমন সফল ও ঐতিহ্যবাহী দলের কোনও খেলোয়াড়ের নেওয়া পেনাল্টি কেউ প্রথমবারের মতো ঠেকিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে, চ্যাম্পিয়নস লিগে মিলান পেনাল্টি পেয়েছে কতগুলো?

চ্যাম্পিয়নস লিগের পরিসংখ্যান বলছে, ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় এখন পর্যন্ত ২১টি পেনাল্টি পেয়েছে মিলান। এর মধ্যে ১৮টি পেনাল্টি থেকে গোল পেলেও ৩টি পেনাল্টি থেকে গোল হয়নি। সেই তিন পেনাল্টির মধ্যে দুটি একাই মিস করেছেন মিলান কিংবদন্তি আন্দ্রেই শেভচেঙ্কো। ২০০০ সালের চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি পেয়ে পোস্টে মেরেছিলেন শেভচেঙ্কো। এরপর ২০০৬ চ্যাম্পিয়নস লিগেও পেনাল্টি থেকে গোল করতে পারেননি ইউক্রেন কিংবদন্তি। সেবার বল মারেন পোস্টের ওপর দিয়ে। আর এবার নাপোলির গোলকিপার অ্যালেক্স মেরেত পেনাল্টি থেকে জিরুর শটই ঠেকিয়ে দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন।

 

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...