Thursday, April 16, 2026

বাপ-বেটা ঠিক করুক কে সত্যি বলছে! মুকুল-শুভ্রাংশুকে তীব্র খোঁচা দিলীপের

Date:

Share post:

“বাপ-বেটা আগে ঠিক করুক কে সত্যি বলছে? তারপর BJP নিজের অবস্থান জানাবে।“ মুকুল রায় (Mukul Ray) প্রসঙ্গে বুধবারের পরে বৃহস্পতিবারও তীব্র খোঁচা দিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন, হুগলির (Hooghli) চুঁচুড়ায় একটি পুরনো মামলায় জামিন নিতে যান দিলীপ। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি।

এদিন মুকুল রায়কে নিয়ে প্রশ্ন করা হলে, তীব্র কটাক্ষ শোনা যায় দিলীপ ঘোষের গলায়। মুকুল রায় বলেছেন তিনি বিজেপিতেই আছেন! এই বিষয়ে দিলীপ বলেন, অনেকে অনেক কথা বলেন। “আমাদের দলে আসার পর এবং তাঁকে সম্মান দেওয়ার পরে সর্বভারতীয় নেতৃত্বকে উনি যে ভাবে ধোঁকা দিয়েছেন, আমাদের কর্মীদের মনোবলকে যে ভাবে ভেঙে দিয়েছেন তাতে আমাদেরও ক্ষতি হয়েছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিরও অনেক ক্ষতি হয়েছে। উনি কী বলছেন তাতে কী যায়-আসে? ওঁর না ছেলের, কার কথা মানব আমরা?’’

২০১৯ সালে বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন ধনেখালি বিধানসভার অন্তর্গত গুরাপ যাওয়ার পথে পুলিশ বাধার মুখে পড়েছিল দিলীপ ঘোষ ও তৎকালীন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। সেই বিষয়ে গুরাপ থানা স্বতঃস্ফূর্তভাবে একটি মামলার রুজু করেছিল। সেই মামলার অনেক আগেই রাহুল সিনহা জামিন নিয়ে নিয়েছিল। এদিন সেই মামলার জামিন নিতে চুঁচুড়া আদালতে সশরীরে উপস্থিত হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার এবং সাধারণ সম্পাদক সুরেশ সাউ।

 

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...