Wednesday, May 6, 2026

শ্বেতাকে জিজ্ঞাসাবাদ ইডির! নজরে অয়নের হোয়্যাটসঅ্যাপ চ্যাট

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে এ বার ইডির মুখোমুখি অয়ন শীলের বান্ধবী মডেল শ্বেতা চক্রবর্তী! নিয়োগ দুর্নীতির তদন্তে ওই প্রথম কোনও মডেলকে জিজ্ঞাবাদ করল ইডি। জানা গেছে, অয়ন শীলের কাছ থেকে উপহার পাওয়া গাড়ির নথি ছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। আড়াই ঘণ্টা পার হয়ে গেলেও এখনও ইডির দফতরের রয়েছেন শ্বেতা।

আরও পড়ুনঃহারের হ্যাটট্রিক আটকাতে লক্ষ্মীবারে কী স্ট্রাটেজি কলকাতার!

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন শ্বেতা। নিয়োগ মামলায় গ্রেফতার হুগলির ব্যবসায়ী অয়ন শীলের বান্ধবী বলেই পরিচিত তিনি। যদিও তদন্তে নেমে ইডি জানতে পেরেছিল, তিনি নিজেকে অয়নের ‘ভাগ্নি’ বলে পরিচয় দিয়ে দীর্ঘ দিন একসঙ্গে একটি ফ্ল্যাটে থেকেছেন।তবে শ্বেতার দাবি কর্মসূত্রেই তাঁর সঙ্গে পরিচয় অয়ন শীলের। কাজের সূত্রেই অয়ন তাঁকে টাকা এবং দামি গাড়ি দিয়েছিলেন।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অয়নের বাড়ি থেকে শ্বেতার নামে লেনদেনের কাগজপত্র পেয়েছিল ইডি। তাই নিয়োগ দুর্নীতির বিষয়ে শ্বেতা কিছু জানেন কি না, বা তিনি নিজেও এর সঙ্গে জড়িত কি না, অয়নের বিপুল সম্পত্তি এবং টাকার উৎস কী, তা নিয়েই শ্বেতাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি। ইতিমধ্যেই শ্বেতার সঙ্গে অয়নের আর্থিক লেনদেনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। এ ছাড়াও ওই শ্বেতার সঙ্গে অয়নের হোয়াটসঅ্যাপ কথোপকথনও হাতে এসেছে তদন্তকারীদের।

উল্লেখ্য, এর আগে বুধবার অয়নের বৃদ্ধ বাবা-মাকে ডেকে পাঠিয়েছিল ইডি। তাঁদের জিজ্ঞাসাবাদ করার পরের দিনই বৃহস্পতিবার সকালে অয়নের বান্ধবী বলে পরিচিত মডেল অভিনেত্রী শ্বেতা আসেন ইডির দফতরে। শুক্রবার অয়নের স্ত্রী ছাড়াও তাঁর পুত্র এবং তাঁর সংস্থার দুই কর্মীকেও তলব করা হয়েছে।

 

 

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...