Saturday, June 20, 2026

বিতর্কের মাঝেই পাওয়ারের বাড়িতে আদানি, চলল দীর্ঘ বৈঠক

Date:

Share post:

হিন্ডেনবার্গ বিতর্কের মাঝেই জাতীয় রাজনীতিতে শোরগোল হঠাৎ এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ারের(Sharad Pawar) বাড়িতে উপস্থিত হলেন গৌতম আদানি(Gautam Adani)। বৃহস্পতিবার পাওয়ারের মুম্বইয়ের(Mumbai) বাড়িতে প্রায় দু’ঘণ্টার বৈঠক হল দুজনের। স্বাভাবিকভাবেই এই বৈঠককে ঘিরে জাতীয় রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে। দীর্ঘ বৈঠকে কী বিষয়ে দুজনের কথা হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

হিন্ডেনবার্গ রিপোর্ট (Hindenberg Report) প্রকাশ্যে আসার পর আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবীতে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। গোটা বিরোধী শিবির আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি (JPC) গড়ে তদন্তের দাবি জানিয়েছে। এদিকে মহারাষ্ট্রে এনসিপি ও কংগ্রেসের জোট থাকলেও আদানি ইস্যুতে কংগ্রেসের বিপরিত মেরুতে অবস্থান করছেন শরদ পাওয়ার। যার জেরে কংগ্রেস ও এনসিপির মধ্যে সম্প্রতি বাকযুদ্ধও চলে। ঠিক এই সময়েই আদানি ও পাওয়ারের সাক্ষাত বিরোধী জোটে চিড় হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, পওয়ারের (Sharad Pawar) সঙ্গে আদানিদের ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। গৌতম আদানি যেমন মোদি ঘনিষ্ঠ তেমন পওয়ারেরও ঘনিষ্ঠ। এমনকী ক’দিন আগেও গুজরাটে আদানিদের অতিথেয়তা গ্রহণ করেছেন পওয়ার। বিরোধীদের আন্দোলনেও অংশ নেয়নি তাঁর দল। পাওয়ার স্পষ্ট জানান, আদানিদের অহেতুক টার্গেট করা হচ্ছে। এভাবে বাইরের কারও দাবির উপর উপর ভিত্তি করে দেশের অন্দরে কোনওরকম অস্থিরতা কাম্য নয়। যা আগেই অস্বস্তিতে ফেলেছে বিরোধীদের। এরপর আদানির সঙ্গে শিবিরের অন্যতম মুখ শরদ পওয়ারের এই বৈঠক নিশ্চিতভাবেই বিতর্ক আরও বাড়িয়ে তুলল।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...