Friday, June 19, 2026

সম্প্রীতি-ঐক্যের দিনে ভিডিও বার্তায় শুভনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কঠোর আচার পালনের পরে এসেখে খুশির ইদ। একই সঙ্গে রয়েছে অক্ষয় তৃতীয়। সম্প্রীতির এই দিনে রাজ্যবাসীদের শুভনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, দুপুরে নিজের ফেসবুক পেজে (FaceBook Page) একটি ভিডিও বার্তা পোস্ট করেন তিনি।

ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বাংলার সম্প্রীতির কথা তুলে ধরেন। বলেন, “আজকের দিনটি হলো আমাদের সম্প্রীতি এবং ঐক্যের দিন। আজ পবিত্র ঈদ। সবাইকে ইদ মোবারক। আবার পয়লা বৈশাখের পরে আর একটি হালখাতা হয় অক্ষয় তৃতীয়ায়। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সকলকে আন্তরিক শুভনন্দন।“

মুখ্যমন্ত্রী লেখেন,
“ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সকলকে আন্তরিক শুভনন্দন। এছাড়াও পবিত্র ঈদের আন্তরিক শুভকামনা রইলো আপনাদের।
সকলের মঙ্গল কামনায় ব্রতী হয়ে আজ পরমেশ্বরের কাছে প্রার্থনা নিবেদন করছি যে, সকল ভেদাভেদ, সকল আসুরিক শক্তির বিনাশ হয়ে আপনারা সবাই নির্মল আনন্দে জীবন যাপন করুন। আজকের দিনটি হলো আমাদের সম্প্রীতি এবং ঐক্যের দিন। বছরের প্রত্যেকটি দিন যেন আপনাদের শুভ হোক এই কামনা আমার। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।“

এর আগে এদিন সকালে রেড রোডে গিয়ে ইদের নমাজে যোগ দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় ঐক্য ও সম্প্রীতির বর্তা দেন তাঁরা।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...