Monday, April 13, 2026

“গিরিরাজ ফরওয়ার্ডিং টু গিরিরাজ”, কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রীর চিঠিকে টুইট খোঁ.চা অভিষেকের

Date:

Share post:

বাংলা একমাত্র রাজ্য যেখানে ১০০ দিনের কাজ ও আবাস যোজনা (Awas Yojna) খাতে বাংলায় ন্যায্য বকেয়া পাওনা আটকে রেখেছে কেন্দ্রের সরকার (Central Government)। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকেই গরিব প্রান্তিক মানুষের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Govt)। বাংলার ও বাংলার মানুষের ন্যায্য পাওনার দাবিতে সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। যার নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সেদিন কার্যত পালিয়ে গিয়েছিলেন গিরিরাজ। কেন্দ্রের মন্ত্রীর দেখা না পেয়ে তাঁর উদ্দেশে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি চিঠিও দিয়েছিলেন। যার উত্তরে গিরিরাজ এখন লিখেছেন, ”আপনাদের বিষয়টা সংশ্লিষ্ট দফতরকে পাঠিয়ে দিয়েছি। এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।”

গিরিরাজের চিঠির বয়ান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল (TMC)। বাংলার শাসক দলের বক্তব্য, আপনি নিজেই যদি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী হন, তা হলে চিঠিটা কেন ফরওয়ার্ড করলেন? এ প্রসঙ্গে টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “এ তো মহাকাব্যিক ব্যাপার! নতুন ভারত বটে! গিরিরাজ সিং ফরওয়ার্ডিং টু গিরিরাজ সিং!”

তৃণমূল বোঝাতে চেয়েছে যে ইচ্ছাকৃত ভাবে কেন্দ্র তথা গ্রামোন্নয়ন মন্ত্রক দেরি করছে টাকা দিতে। তাই দিল্লিতে থেকেও গিরিরাজ তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের মুখোমুখি হননি। তাঁর আপ্ত সহায়ক মিথ্যা বলেছিলেন সেদিন। তিনি বলেছিলেন, গিরিরাজ দিল্লিতে নেই তিনি পাটনায় গিয়েছেন। এর আগে বাংলার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তাঁর সঙ্গে দেখা করতে চাইলে দু’মাস ধরে ঘোরানো হয়েছে বলে অভিযোগ। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এমন ঘটনা সত্যিই নজিরবিহীন। গিরিরাজ চিঠির যে জবাব দিয়েছেন, তাকেও টালবাহানা হিসাবেই দেখছে তৃণমূল।

 

 

 

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...