Monday, April 6, 2026

মিলবে স্বস্তি, রাজ্যে বৃষ্টির খবর শোনালো আবহাওয়া দফতর

Date:

Share post:

আপাতত গরমের থেকে স্বস্তি মিলবে। কমবে তাপমাত্রা এবং ২৫ তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা। খুশির ঈদের দিনে রাজ্যবাসীকে এই খুশির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে যে তাপপ্রবাহ চলছিল তার ফিরে আসার সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা আগের থেকে অনেকটাই কমেছে এবং আগামী দুই তিন দিনে আরো দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বলেও আশ্বাস মিলেছে। ২৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে । কোথাও কোথাও বজ্রবিদ্যুত সাথে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৩০ থেকে ৫০ কিমি বেগে। কলকাতায় রবিবার দিনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি এর কাছাকাছি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা।

উত্তরবঙ্গেও শনিবার থেকে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় শিলা বৃষ্টি ও উত্তরের পাঁচ জেলার কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা।

আরও পড়ুন- ৪ কোটি টাকার দায় অয়নের উপর চাপালেন বান্ধবী শ্বেতা!

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...