Monday, May 11, 2026

নিজেই প্রার্থী বাছুন, তৃণমূলের অভিনব উদ্যোগ দেশকে পথ দেখাবে: অভিষেক

Date:

Share post:

নিজের ভোট নিজে দিন, শুধু নয় এবার নিজের প্রার্থী নিজে বাছুন- এই বার্তা নিয়েই তৃণমূলে নব জোয়ার কর্মসূচি অন্তর্গত জনসংযোগ যাত্রা শুরু করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ কোচবিহারে (Cochbhear) পৌঁছন অভিষেক। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে মঙ্গলবার। তবে সোমবারই তার সুর বেঁধে দিলেন অভিষেক। রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, এই অভিনব কর্মসূচিতে বাংলার মানুষ নিজেদের প্রার্থী নিজেরাই বেছে দিতে পারবেন।

স্বচ্ছ, রক্তপাতহীন নির্বাচন করাই লক্ষ্য। আর সেটা তখনই সম্ভব যখন ভালো মানুষ প্রার্থী হবেন- মত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, এত বড় অভিনব কর্মসূচি বাংলা কেন ভারতেও এর আগে কোথাও কখনো নেওয়া হয়নি। বাংলার মানুষের ঘরে ঘরে এগিয়ে জানতে চাওয়া হবে, তাঁরা প্রার্থী হিসেবে কাকে চাইছেন। এই অভিনব প্রক্রিয়া আগামী দিনে দেশকে পথ দেখাবে বলে মত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কোচবিহার থেকে যাত্রা শুরু করছেন অভিষেক। বামনহাটা একেবারে বাংলাদেশ সীমান্ত লাঘোয়া একটি গ্রাম সেখানেই সোমবার রাতে তাঁবুতে থাকবেন। কোচবিহার থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কর্মসূচি শুরু হবে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে অভিষেক বলেন, “মুখ্যমন্ত্রীদের সাক্ষাৎ ও আলোচনা করা স্বাভাবিক। দুই মুখ্যমন্ত্রী বসে আলোচনা করতে পারেন কীভাবে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবেলা করা যায়।”

কোচবিহারে পৌঁছনোর পর এবিএন কলেজ মাঠ থেকে হেঁটেই মদন মোহন মন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তা দু’ধারে জনতা তাঁকে বিপুল উৎসাহে স্বাগত জানায়। এরপর মদন মোহন মন্দিরে পুজো দিয়ে বামনহাটার উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। রাতে সেখানেই থাকবেন তিনি। কোচবিহারে তিন দিন। তারপর আলিপুরদুয়ার। তারপর জলপাইগুড়ি যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

 

 

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...