Friday, May 15, 2026

রাজ্যের অনুমতির অপেক্ষা নয়, CBI-কে ক্ষমতা দিতে নয়া আইনের প্রস্তাব কেন্দ্রের

Date:

Share post:

পক্ষপাতদুষ্টতার অভিযোগে বিদ্ধ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। এহেন তদন্তকারী সংস্থার অবাধ বিচরণ আটকাতে বেশিরভাগ বিরোধী রাজ্যই আইন পাশ করেছে বিধানসভায়(Assembly)। এই পরিস্থিতিতে কোণঠাসা সিবিআইকে ক্ষমতা দিতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার(Central Govt)। সিবিআইয়ের ক্ষমতা বাড়াতে নয়া আইন আনার বিষয়ে চিন্তাভাবনা চলছে।

বর্তমানে সিবিআই দিল্লি স্পেশ্যাল পুলিশ এস্ট্যাব্লিশমেন্ট (ডিএসপিই) আইনের আওতায় কাজ করে। এতে সিবিআইকে কোনও রাজ্যে তদন্ত শুরু করার আগে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছ থেকে সম্মতি নিতে হয়। তবে সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট অনুমতি দিলে কোনও বিষয়ে তদন্ত করার জন্য সিবিআইকে রাজ্য সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। রাজ্য সরকারের অনুমতির অপেক্ষায় থাকা সিবিআইয়ের এই নিয়মে পরিবর্তন আনতে এবার নয়া আইন আনার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে রাজ্য সরকারের অনুমতি ছাড়াই যে কোনও রাজ্যে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-র জন্য নতুন আইন তৈরির জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকারের কর্মী বিষয়ক মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বেশ কয়েক দফার বৈঠকও করে ফেলেছে।

গত মার্চেই সংসদীয় স্থায়ী কমিটি সিবিআইয়ের জন্য আলাদা আইন তৈরির সুপারিশ করেছিল। কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, বর্তমানে সিবিআই যে আইনের আওতায় কাজ করে তাতে তাদের কাজের পরিধি সীমিত। তাই নতুন আইন তৈরি করে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে শক্তিশালী করার পাশাপাশি তাদের কাজকর্ম এবং অধিকারও নির্ধারণ করা হোক। কেন্দ্র সরকার সিবিআই-র জন্য নতুন আইন তৈরির ক্ষেত্রে সংসদীয় কমিটির সুপারিশকে সামনে রেখে এগোতে চাইছে। তবে কমিটির পক্ষ থেকে এমন সুপারিশও করা হয়েছে যে সিবিআইয়ের জন্য আলাদা আইন তৈরি হলে তাতে যেন নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় থাকে। তবে তা কতটা মানা হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ বিরোধীদের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে সিবিআইকে কেন্দ্রীয় সরকারে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিরোধীদের বিরুদ্ধে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...