Friday, May 15, 2026

আইআইটি-র ছাত্র মৃ.ত্যুতে দ্বিতীয়বার ময়না.তদন্তের নির্দেশ হাইকোর্টের!

Date:

Share post:

খড়্গপুর আইআইটি-র ছাত্র মৃত্যুর ঘটনায় নয়া মোড়। বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে বদলে গেল আদালতের সিদ্ধান্ত। সব দেখে শুনে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)। খড়্গপুর আইআইটি-র (IIT Kharagpur) ছাত্র ফাইজান আহমেদের (Faizan Ahmed) রহস্যমৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির রিপোর্ট দেখে সিদ্ধান্ত বদল করল কলকাতা হাইকোর্ট। ফাইজ়ান আত্মহত্যা করেছেন না কি তাঁকে খুন করা হয়েছে, এই প্রশ্ন তুলেছিলেন মৃতের বাড়ির লোকেরা। গোটা বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত । সেই কমিটির রিপোর্টে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে বলা হয়েছে ওই ছাত্রের মাথার পিছনে শক্ত কোনও জিনিসের আঘাতের চিহ্ন মিলেছে। এরপরই মঙ্গলবার ফাইজ়ানের দেহ দ্বিতীয় বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি রাজাশেখর মান্থা জানান পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে মাথার পেছনে আঘাতের কোনও কথা উল্লেখ করা নেই। বিচারপতি এদিন এজলাসে বলেন, তদন্তকারী অফিসারকে ময়নাতদন্তের জন্য দেহ কলকাতায় আনতে হবে। কলকাতা মেডিক্যাল কলেজে আগের চিকিৎসকের উপস্থিতিতেই এই ময়নাতদন্ত করতে হবে। আগামী ৩০ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে আদালত সূত্রে খবর।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...