Sunday, May 17, 2026

এবার ইডি-সিবিআই নজরে পার্থর আস্থাভাজন কলকাতার এক কাউন্সিলর

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলার জাল যত গুটিয়ে আনছে, ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির হাতে। এবার তদন্তকারীদের নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ও আস্থাভাজন কলকাতার এক কাউন্সিলর। জানা গিয়েছে, বেহালা এলাকার ওই কাউন্সিলারকে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাইমারি কাউন্সিলের মাথায় বসিয়েছিলেন পার্থ।

কলকাতা পুরসভার ওই কাউন্সিলারের মাধ্যমে শুধু বেহালা নয়, দক্ষিণ ২৪ পরগনার বহু অযোগ্য প্রার্থী মোটা টাকার বিনিময়ে টেটে নিয়োগ পেয়েছেন। এবং পুরোটাই হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে। তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি ইডির।

সূত্রের খবর, ইতিমধ্যেই বেহালার ওই কাউন্সিলারের বিষয়ে নথি জোগাড় করেছে কেন্দ্রীয় এজেন্সি। জিজ্ঞাসাবাদের জন্য পার্থ ঘনিষ্ঠ ওই কাউন্সিলরকে যে কোনওদিন তলব করা হতে পারে বলে জানা যাচ্ছে। ওই কাউন্সিলর নিয়মিত পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যাতায়াত করতেন চাকরিপ্রার্থীদের নামের তালিকা নিয়ে। সেই তালিকার প্রায় সকলের ঘুরপথে চাকরি হয়েছে। বিনিময়ে মোটা টাকা নিয়েছিলেন পার্থ। বিভিন্ন জোনে প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান তখন কারা ছিলেন, সেই তালিকা সংগ্রহ করেছে তদন্তকারী সংস্থা। তালিকা ধরে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরাই তদন্তকারীদের জানান, বেহালার এক কাউন্সিলারকে দক্ষিণ ২৪ পরগনা ডিপিসির চেয়ারম্যান পদে বসিয়েছিলেন পার্থ। তিনি ওই পদে অনেক দিন ছিলেন।

আরও পড়ুন:ইডি আধিকারিকরা দফতরে পৌঁছনোর আগেই বাবাকে নিয়ে সিজিও কমপ্লেক্সে অয়ন শীলের ছেলের বান্ধবী

 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...