Wednesday, March 11, 2026

মালদহের স্কুলের ঘটনার পিছনে চক্রা.ন্ত! বিস্ফো.রক অভি*যোগ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুরাতন মালদহের স্কুলে (Maldah School) অস্ত্র নিয়ে যুবকের ঢুকে পড়ার ঘটনার পিছনে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, সবকিছু এত সহজ করে দেখলে চলবে না। কীভাবে ওই ব্যক্তি পিস্তল হাতে স্কুলে ঢুকে গেল! স্কুলে ঢুকে সে বলছে, হোস্টেজ করবে। এই কথাটা শিখলো কোথা থেকে? মুখ্যমন্ত্রীর অভিযোগ, এর পিছনে চক্রান্ত রয়েছে।  “স্কুল হয়তো ভেবেছিল কোনও অভিভাবক হবেন। কিন্তু এত সহজভাবে ভাবলে চলবে না। এটা সাইবার ক্রাইমের যুগ। আরও আরও অনেক বেশি সতর্ক হতে হবে।”

আই কার্ড ছাড়া কীভাবে স্কুলে ঢুকলো ওই বন্দুকবাজ? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “এই বুদ্ধিটা যুবক পেল কোথা থেকে? শিক্ষক-পড়ুয়ারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। পুলিশ, সংবাদমাধ্যমকেও ধন্যবাদ। এত বড় ঘটনা থেকে রক্ষা করেছে। থ্যাঙ্ক গড্ বাচ্চারা ভাল রয়েছে। শিক্ষক-শিক্ষিকা, বাচ্চা, পুলিশ, সাংবাদিকরা সবাই সুস্থ রয়েছে।” এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেন, ধরা পড়ার পরেই বলা হয় ‘পাগল’। এই ঘটনায় বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, “আমি স্কুল কমিটিগুলোকে বলব, স্কুল যখন চালু হয়ে যাবে, নজর রাখবেন। দরকার হলে দুটো দারোয়ান রাখা যেতেই পারে। পুলিশের কাছেই সাহায্য চাওয়া যেতে পারে। আর এখন তো আইডি কার্ড থাকে। তা ছাড়া তো কেউ স্কুলে ঢুকতেই পারে না, তাহলে কীভাবে হল? মালদার স্কুলের ঘটনা চক্রান্ত। এই সব পরিকল্পনা চলবে।”

 

spot_img

Related articles

LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে...

ভ্যানিশ কুমার কি এবার কৈফিয়ত চাইবেন? সৌমেন্দুর ভিডিও পোস্ট করে সরব তৃণমূল

বাংলায় নাকি শান্তিতে নির্বাচন হয় না। এই অভিযোগে সকাল থেকে বাজার গরম করছে বিজেপি। আর তাদের দোসর নির্বাচন...

যুদ্ধের মধ্যেই হরমুজে আটকে বাংলার যুবকরা! চিন্তায় পরিবার

পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran Israel War Impact) জেরে ক্রমশ বাড়ছে চিন্তা। হরমুজ প্রণালী ও পার্শ্ববর্তী সমুদ্রপথে আটকে (Strait...

গোটা দেশে গ্যাসের হাহাকার: সরবরাহ স্বাভাবিক, প্রমাণের চেষ্টা কেন্দ্রের

জ্বালানি সংকট কাটাতে হিমসিম কেন্দ্রের মোদি সরকার। টানা তিন দিন গোটা দেশের বিভিন্ন প্রান্তে নিঃশেষ বাণিজ্যিক গ্যাস। ঘরোয়া...