Thursday, June 25, 2026

অমর্ত্য সেনের বাড়িতে বুলডোজার চালাতে গেলে আমি নিজে গিয়ে বসব: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে ১৩ ডেসিমেল জমি দখল করে রাখার অভিযোগ করেছে বিশ্বভারতী । শান্তিনিকেতনে একটি জমির কিছু অংশ ছেড়ে দিতে অমর্ত্য সেনকে চিঠিও দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের লেখা ওই চিঠিতে ১৩ ডেসিমেল জমি দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হয়েছে। নোবেলজয়ীর দাবি, তার বাবা আশুতোষ সেন ১৯৪৩ সালে বিশ্বভারতীর কাছ থেকে ১২৫ ডেসিমেল জমি লিজ নিয়েছিলেন।

বুধবার সাংবাদিক বৈঠকে সেই জমি বিতর্কেই আরও একবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। অর্থনীতিবিদকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হেনস্থা করে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রীর দাবি, ‘অমর্ত্য সেনের বাড়িতে বুলডোজার চললে আমি ওখানে গিয়ে প্রথম ধর্না দেব। দেখব কার শক্তি বেশি। বুলডোজার না মানুষের।’
প্রসঙ্গত, জমি ছাড়ার জন্য বিশ্বভারতীর তরফে উচ্ছেদের নোটিস ধরানো হয়েছে তাঁকে। সেখানে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এই নির্দেশ না মানলে প্রয়োজনে বলপ্রয়োগ হবে বলেও দাবি করা হয়েছে ওই নির্দেশে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...