Thursday, June 4, 2026

ম্যাকাউটে অস্থায়ী উপাচার্য নিয়োগ রাজ্যপালের

Date:

Share post:

প্রায় মাস দেড়েক পর উপাচার্য পেল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Maulana Abul Kalam Azad University of Technology)। অন্তর্বর্তিকালীন উপাচার্য হিসাবে ম্যাকাউটের দায়িত্ব পেয়েছেন ইন্দ্রনীল মুখোপাধ্যায় (Indranil Mukherjee)। রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose) তাঁকে অন্তর্বর্তী উপাচার্য পদে নিয়োগ করেছেন বলে জানা যাচ্ছে। এর আগে ম্যাকাউটের (MAKAUT) উপাচার্য ছিলেন সৈকত মৈত্র। তবে আদালতে মামলা এবং রায়ের জেরে তাঁকে পদ থেকে সরে যেতে হয়েছিল। বুধবার থেকেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাচ্ছেন ইন্দ্রনীল মুখোপাধ্যায়।

সূত্রের খবর এর আগে, এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ামকের দায়িত্বও সামলেছেন ইন্দ্রনীল মুখোপাধ্যায়। আগের উপাচার্য সৈকত মৈত্র মামলার কারণে পদ থেকে সরে যাওয়ার পর গত দেড় ধরে রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ছিল। উচ্চশিক্ষা দফতর থেকে নিয়মমাফিক অস্থায়ী উপাচার্যের নাম প্রস্তাব করে রাজভবনে পাঠানো হয়েছিল বটে, তবে নিয়োগ হয়নি। ম্যাকাউট প্রায় দেড় মাস ধরে উপাচার্যহীন অবস্থায় থাকার ফলে সামগ্রিক পরিচালনা, বিভিন্ন পরীক্ষা ও সেগুলির ফল ঘোষণায় অসুবিধায় পড়তে হচ্ছিল কর্তৃপক্ষকে। এ বার ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে অস্থায়ী ভাবে উপাচার্য হিসাবে নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

 

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...