Friday, April 24, 2026

ফের র.ক্তাক্ত দান্তেওয়াড়া, পুলিশের উপর মা.ওবাদী হা.মলায় মৃত ১১

Date:

Share post:

ফের একবার মাওবাদী হামলার(Naxal Attack) শিকার ছত্তিশগড়ের(Chattishgar) দান্তেওয়াড়া। বুধবার মাওবাদী হামলায় এই এলাকায় মৃত্যু হল ১১ জনের মৃতদের মধ্যে রয়েছেন ১০ জন জওয়ান ও ১ জন সাধারণ নাগরিক। সবাই ডিআরজি(DRG) কর্মী বলে সূত্রের খবর। এই জওয়ানরা তাদের কমরেডদের নিতে একটি ব্যক্তিগত গাড়িতে অরণপুর যাচ্ছিল। পথেই আইইডি বিস্ফোরণ(IED Blust) ঘটায় মাওবাদীরা। পাল্টা হামলায় কয়েকজন নকশালও আহত হয়েছে বলে জানা গেছে।

জানা গিয়েছে, আরানপুর থানা এলাকায় মাওবাদী ক্যাডারের উপস্থিতির খবরে, নকশাল বিরোধী অভিযানে দান্তেওয়াড়া থেকে ডিআরজি বাহিনী পাঠানো হয়েছিল। অপারেশন শেষে ফিরে আসার সময় মাওবাদীরা আরানপুর রোডে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায়। যার জেরে মৃত্যু হয় ১০ জওয়ান ও ১ক সাধারন নাগরিকের। ঘটনার পর শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। টুইটারে তিনি লেখেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে অরণপুর থানা এলাকায়। আমি শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই লড়াই শেষ পর্যায়ে চলছে এবং নকশালদের কোনো মূল্যে ছাড় দেওয়া হবে না। আমরা পরিকল্পিতভাবে নকশালবাদের অবসান ঘটাব। এই মাও হামলার পর দুর্ঘটনাগ্রস্থ এলাকায় পাঠানো হয়েছে বিশাল ফোর্স।

পাশাপাশি সম্প্রতি শহিদ জওয়ানদের তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, শহিদ হয়েছে হেড কনস্টেবল জোগা সোধি, মুন্না রাম কাদতি, সন্তোষ তমো, দুলগো মান্দাভি, লখমু মারকাম, জোগা কাওয়াসি, হরিরাম মান্দাভি, রাজু রাম করতাম, জয়রাম পোডিয়াম এবং জগদীশ কাওয়াসি শহিদ হয়েছেন। তাদের সঙ্গে প্রাইভেট গাড়ির চালক ধনিরাম যাদবও মারা গেছেন। গাড়িতে ২৫ থেকে ৩০ জন জওয়ান ছিল বলে জানা গিয়েছে। আহত জওয়ানদের জেলা হাসপাতালে আনতে ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ঘটনার পর আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন এসপিও।

Related articles

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...