Wednesday, May 13, 2026

রাজ্যের লোকায়ুক্ত পদে মেয়াদ বাড়াল অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের

Date:

Share post:

রাজ্যের লোকায়ুক্ত পদে অবসর প্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের মেয়াদ বাড়ানোর প্রস্তাব সায় দিলেন রাজ্যপাল। তাঁর মেয়াদ আরো দুবছর বাড়ানো সংক্রান্ত ফাইল আজ সই করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ২০২৫ সালের আগস্ট মাস পর্যন্ত লোকাযুক্ত পদে থাকবেন অসীম কুমার রায়। উল্লেখ্য চলতি বছর লোকায়ুক্তের মেয়াদ সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি। যদিও কমিটির অন্যতম সদস্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠক বয়কট করেন।

আরও পড়ুন- অর্জুনকে নিয়ে বিশেষ পরিকল্পনা মুম্বইয়ের, জানালেন রোহিতদের বোলিং কোচ

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...