Friday, June 5, 2026

দীর্ঘদিন পর ভারতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন রাহানে?

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন অজিঙ্কে রাহানে। দীর্ঘদিন বাদে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন, আর দলের সুযোগ পেয়ে মুখ খুললেন রাহানে। বললেন, কিছু কিছু মুহূর্ত রয়েছে যখন পরিকল্পনা অনুযায়ী সব কিছু হয় না।

ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে রাহানে বলেন,” পেশাদার ক্রিকেটার হিসেবে আমি উপলব্ধি করেছি সবসময়ে সবকিছু মসৃণ হয় না। কিছু কিছু মুহূর্ত রয়েছে যখন পরিকল্পনা অনুযায়ী সব কিছু হয় না। অনেক সময়েই মানসিক দিক থেকে ভেঙে পড়ে। কিন্তু আমি শিখেছি, প্রক্রিয়ায় লেগে থাকতে হবে এবং ফলাফল যেন ফোকাস নাড়িয়ে না দেয়।”

এদিকে ভারতীয় দলে রাহানের সুযোগ পাওয়ার পিছনে রয়েছেন মহেন্দ্র সিং ধোনির হাত। সূত্রের খবর, রাহানেকে নিয়ে সিদ্ধান্ত নিতে ধোনিকে ফোন করেছিলেন রাহুল দ্রাবিড়। রাহানে সম্পর্কে সিএসকে অধিনায়কের অন্তর্দৃষ্টিই তাঁকে ফের ইন্ডিয়া স্কোয়াড প্রত্যাবর্তন করতে সাহায্য করেছে বলে জানা যাচ্ছে।

এই নিয়ে বিসিসিআই-এর এক সিনিয়র কর্মকর্তা এক সাক্ষাৎকারে বলেন,”শ্রেয়াস আইয়র চোট পাওয়ার পরে অজিঙ্কে পরিকল্পনার অংশ হন। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে ওর, এবং সফলও হয়েছে। তবে অবশ্যই ও এক বছর বা তার বেশি সময় ধরে সেটআপে ছিল না। রঞ্জি ট্রফিতে ও কীভাবে পারফর্ম করেছে, তা আমরা দেখেছি। এই কারণেই রাহুল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এমএস ধোনিকে ফোন করেছিল।”

চলতি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন রাহানে। আইপিএল-এ রেখেছে ধারাবাহিকতাও।

আরও পড়ুন:বার্সেলোনায় কি মেসি? জল্পনা তুঙ্গে

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...