Friday, May 15, 2026

কর্মসূচি চালিয়ে যাব: বনধকে ফুঁৎকারে উড়িয়ে বার্তা অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটকে(Panchayat election) মাথায় রেখে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি নিয়ে ময়দানে নেমে পড়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। দু মাসের এই কর্মসূচিতে গোটা রাজ্য সফর করবেন তিনি। কোচবিহার(Cooch Bihar) থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাঝেই কালিয়াগঞ্জ কাণ্ডের প্রতিবাদে আগামী শুক্রবার বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। বনধের দিন অভিষেকের কর্মসূচির কী হবে? সে প্রশ্নের জবাব বৃহস্পতিবার স্পষ্টভাবে দিয়ে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। জানিয়ে দিলেন, কর্মসূচি চালিয়ে যাব।

কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যু ও পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি (BJP)। স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাকে এর আওতার বাইরে রাখা হয়েছে। বনধের দিনে অভিষেকের কর্মসূচির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন উঠতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, ‘জনসংযোগ যাত্রা’ কিংবা ‘গ্রামবাংলার মতামত’ কোনও কর্মসূচিই তিনি বন্ধ রাখবেন না। নিজের কাজ চালিয়ে যাবেন। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাটে একাধিক জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুমারগ্রামের সভা থেকে এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি।

কুমার গ্রামের সভা থেকে অভিষেক বলেন, “দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে প্রচুর টাকা খরচ হচ্ছে। আর ১০০ দিনে কাজে বাংলার সাধারণ, দরিদ্র মানুষের জন্য টাকা দেওয়া হচ্ছে না। আমরা আপনাদের ন্যায্য অধিকারের জন্য লড়ছি, লড়ব।” অভিষেকের আরও বক্তব্য, “২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ভাল ফল করতে পারেনি বিজেপি, মানুষ প্রত্যাখ্যান করেছে তাদের। সেই আক্রোশে বাংলার প্রাপ্য দিচ্ছে না কেন্দ্র।”

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...