Thursday, May 14, 2026

মাঠে মেজাজ হারালেন ‘ক‍্যাপ্টেন কুল’, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

ক্রিকেট বিশ্বে তিনি ক‍্যাপ্টেন কুল নামেই পরিচিত। চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে বহু ম‍্যাচ জয় করেছেন। যার কথা বলা হচ্ছে, তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। কখনই মাঠে মেজাজ হারাতে দেখা যায় না ক‍্যাপ্টেন কুলকে। আর এবার সেই মাহিকেই দেখা গেল মাঠে মেজাজ হারাতে। যা নিমিষেই ভাইরাল।

বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধোনিকে একবার নয় বরং দু’বার মেজাজ হারাতে দেখা যায়। কিন্তু এমন কী ঘটন ঘটে যার জন্য ধোনি তাঁর ঠান্ডা মাথা গরম করে বসেন? ঘটনার সূত্রপাত, ম্যাচের তখন প্রথম ইনিংস চলছে, রাজস্থান রয়্যালস ব্যাটিং করছে। ম্যাচের ১৬ তম ওভারে ধোনি নন স্ট্রাইকার প্রান্তে বল ছুঁড়ে সরাসরি আউট করার চেষ্টা করেন। কিন্তু এমন সময় চেন্নাইয়ের মাথিসা পাঠিরানা অনিচ্ছাকৃত বলটি মাঝপথে আটকে দেন। এরপরেই রেগে যান ধোনি। এরপর রাজস্থানের ব্যাটিংয়ের শেষ ওভারের একদম শেষ বলে রাজস্থানের দেবদুত পাদিক্কাল লেগ সাইডে জোরালো শট মারেন। সেই বল শিবম দুবে ধরে যখন উইকেটের দিকে থ্রো করেন, তখন বলটি উইকেটের থেকে যথেষ্ট দূর দিয়ে যায়। দুবের এই বাজে থ্রোয়ের কারণে ক্যাপ্টেন কুল প্রচন্ড বিরক্ত হন এবং দুবের দিকে রাগী চোখে তাকিয়ে থাকেন।

আরও পড়ুন:দেশে ফিরে গেলেন কেকেআর ক্রিকেটার লিটন দাস

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...