Thursday, June 25, 2026

রাজস্থান ম‍্যাচের পরই প্রশ্ন উঠে কেন ব‍্যাটিং অর্ডারের শেষের দিকে মাহি? জানালেন চেন্নাই কোচ

Date:

Share post:

গত বৃহস্পতিবার রাজস্থান রয়‍্যালসের কাছে ৩২ রানে হারে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে রুতুরাজ গায়কোওয়াড এবং শিভম দুবে লড়াই চালান। এই ম‍্যাচে টপ ওর্ডারে ব‍্যাট করতে নামেননি ধোনি। নিজেকে ব্যাটিং অর্ডারে ৮ নম্বরে রেখেছিলেন ক‍্যাপ্টেন কুল। আর রাজস্থানের কাছে চেন্নাই সুপার কিংসের হারের পরেই তাঁর ব্যাটিং ওর্ডার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কেন শেষে ব‍্যাটিং করতে নামছেন মাহি। আর এবার এই নিয়ে মুখ খুললেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং। এই প্রশ্নে কার্যত বিরক্ত তিনি।

এই নিয়ে ফ্লেমিং বলেন, “এই ধরনের কথা অর্থহীন। আমাদের দলে প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা আছে। যে ক্রিকেটার যেখানে ভাল খেলছে তাকে সেখান থেকে সরানোর প্রয়োজন নেই। সেই কারণেই অজিঙ্কে রাহানে, শিভম দুবেরা উপরে ব্যাট করতে নামছে। আর ধোনি নীচের দিকে নামছেন।”

এখানেই না থেমে চেন্নাই কোচ আরও বলেন,” উইকেট পড়লে তারপর তো ধোনি নামবে। আগে যারা নেমেছিল তারাও দলকে জেতানোর চেষ্টা করেছিল। আমরা ভাল খেলতে পারিনি বলে হেরেছি। তারজন্য এক জনকে দায়ী করা ঠিক নয়।”

আরও পড়ুন:আজ ইডেনে গুজরাতে বিরুদ্ধে নামছে কেকেআর, লিগ টেবিলে উপরে উঠাই লক্ষ‍্য নীতীশদের

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...