Wednesday, May 6, 2026

কেরালা নিয়ে অমিত শাহের মন্তব্যের সমালোচনা, তলব সিপিএম সাংসদ জন ব্রিটাসকে

Date:

Share post:

সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাসকে রাজ্যসভার চেয়ারম্যান ও উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের অফিসে ডাকা হল। অমিত শাহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে লেখা একটি সমালোচনামূলক নিবন্ধের জন্য অভিযোগ জানান বিজেপির কেরালা ইউনিটের সাধারণ সম্পাদক পি সুধীর।এরপরই ব্রুটাসকে তলব করা হয় বলে জানা গিয়েছে।

ওই নেতা বলেন, আমার লেখা একটি নিবন্ধের জন্য আমাকে ডাকা হয়েছিল এবং আমি এই বিষয়ে আমার অবস্থান স্পষ্টভাবে ব্যাখ্যা করেছি৷ আমি রাজ্যসভার চেয়ারম্যানকে বলেছি যে নিবন্ধটি লেখা আমার মৌলিক অধিকার এবং আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। যদি কেরালা সম্পর্কে কোনও মন্তব্য করা যায়, আমিও প্রতিক্রিয়া জানাতে পারি।

যদিও  ব্রিটাস স্পষ্ট জানিয়েছেন যে এই বিষয়ে তাকে কোনও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়নি।জানা গিয়েছে, বিজেপির কেরালা ইউনিটের সাধারণ সম্পাদক পি সুধীরের অভিযোগের একটি অনুলিপি পাঠিয়ে ব্রিটাসের ২০ ফেব্রুয়ারির সমালোচনামূলক প্রতিবেদন সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়।সুধীর এই ধরনের সমালোচনামূলক প্রতিবেদনের জন্য নিয়ন্ত্রণের দাবি জানান।

কী লিখেছিলেন ব্রিটাস? তিনি লিখেছেন: এই প্রথমবার নয় যে তিনি এমন সমালোচনামূলক প্রতিবেদন লিখেছেন। আসলে কেরলে বিজেপি তার স্বাভাবিক বিভাজনমূলক কৌশল এবং মেরুকরণের নির্বাচনী কৌশলের মাধ্যমে নির্বাচনী বৈতড়ণী পেরোতে ব্যর্থ হয়েছে।

 

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...