Thursday, May 14, 2026

এশিয়া যুব অ্যাথলেটিক্সে ইতিহাস গড়লেন বাঙলার রেজওয়ানা

Date:

Share post:

ইতিহাস গড়লেন রেজওয়ানা মল্লিক হিনা। এশিয়ার যুব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা জিতেছেন তিনি। শুধু তাই নয়, ভেঙে দিয়েছেন আট বছরের পুরনো মিট রেকর্ড, যা একসময় গড়েছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসের। শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে এই নজির গড়েছেন হিনা।
১৬ বছরের এই কিশোরীর বাড়ি উত্তর ২৪ পরগনার নদীয়ায়। বেঙ্গালুরুর অর্জুন অজয়ের কাছে কোচিং নিয়েছেন তিনি। ৪০০ মিটার দৌড়তে সময় নিয়েছেন ৫২.৯৮ সেকেন্ড। নাসের নজির গড়েছিলেন ৫৩.০২ সেকেন্ডে। এই মুহূর্তে অনূর্ধ্ব-১৮ মহিলা বিভাগে দ্রুততম দৌড়বিদ হিনাই। দ্রুততম ভারতীয়ও তিনি।
ভারতীয়দের মধ্যে তিনি ভেঙেছেন এশিয়াডে প্রাক্তন রুপোজয়ী জিসনা ম্যাথুর (৫৩.১৪ সেকেন্ড) নজির।এ দিকে, মেয়েদের ১০০ মিটারে রুপো জিতেছেন তামিলনাড়ুর অবিনায়া রাজরাজন। ১১.৮২ সেকেন্ড সময় করেছে সে। ছেলেদের বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন স্প্রিন্ট হার্ডলার বিনোদকুমার গোন্দ এবং বাবেন্দ্র সিংহ (১০ হাজার মিটার রেস ওয়াক, ৪৩:১৬.৯৫ মিনিট)।
শুধুমাত্র সোনা জয়ই নয়, পাশাপাশি নজির গড়েছেন তিনি। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসের দখলে থাকা আট বছরের পুরনো মিট রেকর্ড, শুক্রবার ভেঙে দিয়েছেন হিনা।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...