Monday, March 16, 2026

ইতিহাস গড়েন সাত্ত্বিক-চিরাগ জুটি, এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের

Date:

Share post:

ইতিহাস তৈরি করলেন ভারতের সাত্ত্বিক সিরাজ এবং চিরাগ শেট্টি। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ডাবলসে সোনা জয় করলেন এই দুই ব‍্যাডমিন্টন তারকা। প্রথম ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করল সাত্ত্বিক-চিরাগ জুটি। এর আগে ভারতের দীনেশ খান্না পুরুষদের একক বিভাগে সোনা ছিনিয়ে আনেন। তবে ডবলসে এই প্রথম সোনা।

এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি হারিয়েছেন মালয়েশিয়ার অং ইউ সিন এবং টিও এ আইকে। ম্যাচের ফলাফল ১৬-২১, ২১-১৭ এবং ২১-১৯। ম‍্যাচে প্রথম সেটে বিপক্ষের কাছে কিছুটা হলেও পিছিয়ে পড়ে ভারতীয় জুটি। সেই সেটে হারলেও, দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ভারতীয় শাটলাররা। দ্বিতীয় সেটের শুরু থেকেই দাপট দেখায় ভারত। তৃতীয় সেটেও বিপক্ষকে কোনও রকম সুযোগ দেয়নি সাত্ত্বিক-চিরাগ জুটি। তবে বিপক্ষ জুটি চেষ্টা চালিয়ে যান ভারতকে হারানোর। কিন্তু তাতে তারা সফল হয়নি।

আরও পড়ুন:ব‍্যর্থ যশস্বীর ১২৪, রাজস্থানকে ৬ উইকেটে হারাল মুম্বই

 

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...