Thursday, May 14, 2026

নিয়ন্ত্রন হারিয়ে খাদে বাস! মেক্সিকোয় ম.র্মান্তিক পরিণতি ১৮ জনের

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম মেক্সিকোয় (West Mexico)। এবার বাস (Bus Accident) উল্টে খাদে পড়ে প্রাণ হারালেন মোট ১৮ জন। দুর্ঘটনায় আহত হয়েছে বহু শিশুও (Child)। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে টেপিক এবং পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী হাইওয়েতে। জানা গিয়েছে, এদিন নিয়ন্ত্রন হারিয়ে আচমকাই খাদে পড়ে যায় বাসটি।

পুলিশ সূত্রে খবর, এদিন দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু হয়। মৃতদের মধ্যে ১১ জন মহিলা, ও ৭ জন পুরুষ রয়েছেন বলে খবর। পাশাপাশি দুর্ঘটনায় কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জন শিশুও রয়েছে বলে খবর। তাদের হাসপাতালে (Hospitalised) ভর্তি করা হয়েছে।

তবে ইতিমধ্যে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। কীভাবে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ল বাস তার তদন্ত শুরু হয়েছে। এদিকে ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। তবে এদিন বাসটি পর্যটকদের (Tourists) নিয়ে নিকটবর্তী রাজ্য জালিস্কোর গুয়াদালাজারা থেকে নয়ারিতের গুয়াবিটোসের সমুদ্রতীরবর্তী একটি রিসোর্টে যাচ্ছিল। আর তখনই আচমকা ঘটে যায় দুর্ঘটনা। বাসে থাকা সকল যাত্রীই মেক্সিকান নাগরিক বলে জানা গিয়েছে।

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...