Wednesday, May 13, 2026

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন T.S. শিবজ্ঞানম, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানম। বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় আইন মন্ত্রকের। প্রসঙ্গত গত ১ এপ্রিল থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। এর পর সোমবার তাঁকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় আইন মন্ত্রক। বিচারপতি হিসাবে হাই কোর্টে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর অবধি মেয়াদ থাকছে বিচারপতি শিবজ্ঞানমের।

প্রসঙ্গত গত ৯ ফেব্রুয়ারি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এর পর গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে সেই নাম মঞ্জুর করে নতুন বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইনমন্ত্রক। ১ এপ্রিল থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। সোমবার তাঁকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। ইতিমধ্যেই হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শিবজ্ঞানমকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।

আরও পড়ুন- গ্রাম বাংলায় আরও হাজার কিমি রাস্তা গড়বে রাজ্য

Related articles

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...