Friday, June 26, 2026

লখনৌকে ১৮ রানে হারাল ব‍্যাঙ্গালোর, ম‍্যাচের পর বা*কবিতণ্ডায় জড়ালেন বিরাট-গৌতম

Date:

Share post:

লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় পেল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। এদিন লখনৌকে ১৮ রানে হারাল ব‍্যাঙ্গালোর। ব‍্যাঙ্গালোরের হয়ে সর্বোচ্চ রান ফ‍্যাফ ডুপ্লেসির। আরসিবির হয়ে দুই উইকেট নেন করন শর্মা।

এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি অধিনায়ক ডুপ্লেসি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে আরসিবি। আরসিবির হয়ে সর্বোচ্চ রান ফ‍্যাফ ডুপ্লেসির। ৪৪ রান করেন তিনি। ৩১ রান করেন বিরাট কোহলি। ম‍্যাক্সওয়েল করেন ৪ রান। ১৬ রান করেন দীনেশ কার্তিক। লখনৌ-এর হয়ে তিন উইকেট নেন নবীন উল হক। দুটি করে উইকেট নেন রবি বিষ্ণোই এবং অমিত মিশ্র।

জবাবে ব‍্যাট করতে নেমে ১০৮ রানে গুটিয়ে যায় লখনৌ-এর ইনিংস। লখনৌ-এর হয়ে ২৩ রান করেন গৌতম। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলার শুরুতেই চোট পান লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে লাগে তাঁর। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন রাহুল। ১৪ রান করেন ক্রনাল পান্ডিয়া। দুটি করে উইকেট নেন হ‍্যাজলউড এবং করন শর্মা। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, গ্লেন ম‍্যাক্সওয়েল, হাসারাঙ্গা এবং হর্ষল প‍্যাটেল।

এদিকে ম‍্যাচ শেষে বাকবিতণ্ডায় জড়ান বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। যে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:এশিয়া কাপ নিয়ে মতবিরোধ চলছেই, বিকল্প ভাবনা বোর্ডের

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...