Sunday, April 26, 2026

নিষিদ্ধ হবে বজরং দল! কর্নাটকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের(Assembly Election) শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কর্নাটকে(Karnataka)। গত সোমবার কর্নাটকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। এরপর মঙ্গলবার ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস(Congress)। প্রকাশিত ইস্তেহারে কার্যত ঘুরিয়ে শাসকদলকে একহাত নিল হাত নিল গেরুয়া শিবির। মঙ্গলবার কংগ্রেসের তরফে প্রকাশিত প্রতিশ্রুতিপত্রে জানানো হয়েছে, নিষিদ্ধ ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (PFI)-র মতোই যেসব সংগঠন দেশে হিংসা ও বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে বেড়াচ্ছে তাদের নিষিদ্ধ করা হবে। এই তালিকায় রয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলও।

মঙ্গলবার প্রকাশিত ইস্তেহারে কংগ্রেসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জাতি বা ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি যে আইন ও সংবিধান পবিত্র। বজরং দল (Bajrang Dal), পিএফআই এবং অন্যান্য প্রচারকারী সংগঠনগুলি তা লঙ্ঘন করতে পারবে না। এবং প্রয়োজনে কংগ্রেস এইসব সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবে। এর পাশাপাশি বিজেপি সরকারের তরফে ১ বছরের মধ্যে যে সব জনবিরোধী ও অযাচিত আইন পাশ করা হয়েছে তা বাতিল করা হবে। যেমন, মুসলিম সংরক্ষণ আইন। এছাড়াও রাজ্যবাসীদের ২০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ, পরিবারের প্রতি মহিলা প্রধানকে মাসিক ২ হাজার টাকা করে অনুদান, দরিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারকে প্রতি মাসে নিজেদের পছন্দসই ১০ কেজি খাদ্যশস্য দান সহ একাধিক জনদরদী প্রকল্প স্থান পেয়েছে কংগ্রেসের ইস্তেহার পত্রে।

তবে কংগ্রেসের ইস্তেহারপত্রে যারপরনাই ক্ষুব্ধ বিজেপি। এপ্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপির তারকা প্রচারক হিমন্ত বিশ্বশর্মা বলেন, কংগ্রেস বজরংদলকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে ইস্তেহার পত্রে। আসলে কংগ্রেসের এই ইস্তফাপত্র হল মুসলিম তুষ্টিকরণপত্র। জিন্না থাকলেও এই ধরনের ইস্তেহারপত্র প্রকাশ করতেন না।

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...