Thursday, June 18, 2026

আজ একমঞ্চে মমতা-অভিষেক, অপেক্ষায় গোটা মালদহ

Date:

Share post:

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বিপুল সাড়া ফেলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসংযোগের মঞ্চেই আজ বৃহস্পতিবার উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও। বুধবার বিকেলে হাওড়া থেকে ট্রেনে চেপে মালদহের উদ্দেশে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বেলা ২টোয় মালদহ কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এরপর বিকেল ৪টের কিছু পরে তিনি পৌঁছবেন ইংরেজবাজারের জনসভায়। এই মেগা সভার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা মালদহ।

আরও পড়ুন:ময়নায় বিজেপি নেতা খু*নের ঘটনায় গ্রে*ফতার ১
দীর্ঘ বছর পর এদিন আবারও হাওড়া প্ল্যাটফর্মে নেত্রীকে দেখে সাধারণ মানুষ ও রেলকর্মীদের মধ্যে ছিল উচ্ছ্বাস-উদ্দীপনা। গোটা যাত্রাপথে যেখানেই ট্রেন দাঁড়িয়েছে দলের নেতা-কর্মীরা ভিড় করে এসেছেন নেত্রীকে শুভেচ্ছা জানাতে। কেউ মিহিদানা নিয়ে হাজির আবার কেউ ফুলের বোকে নিয়ে উপস্থিত হয়েছেন স্টেশনে। একটা সময় রেলমন্ত্রী হিসেবে প্রায়ই মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে ট্রেন সফর করতেন। তখনও এরকম উচ্ছ্বাস-উদ্দীপনা লেগে থাকত। বুধবার আবারও দফায় দফায় ফিরে এল সেই ছবি। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিমও নেত্রীর সঙ্গে মালদহে যান।

একই দিনে মালদহে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ও অভিষেকের জনসংযোগ কর্মসূচি থাকায় প্রশাসন থেকে দলীয় নেতা-কর্মীরা যেমন উৎসাহে টগবগ করে ফুটছেন তেমনিই অধীর অপেক্ষায় রয়েছেন মেগা জনসভা থেকে দুজনে কী বার্তা দেন সেদিকেও!



সভার শেষে আজ মালদহে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে তিনি মালদহে উন্নয়নের খতিয়ান নিয়ে আলোচনা করবেন। পঞ্চায়েত নির্বাচনের আগে দ্রুত কাজ শেষ করাই তাঁর লক্ষ্য। আজ বৃহস্পতিবার মালদহ কলেজ অডিটরিয়ামে দুপুর দুটোয় এই প্রশাসনিক সভা হবে। এই সভায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদের সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধানেরা উপস্থিত থাকবেন। এরপর বিকেল ৪টের কিছু পর মুখ্যমন্ত্রী পৌঁছবেন ইংলিশ বাজারের সভায়।

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...