Wednesday, June 3, 2026

‘দুর্নীতিগ্রস্ত’ পঞ্চায়েত প্রধান! কনভয় থামিয়ে দলীয় কর্মীদের অভিযোগ শুনলেন অভিষেক

Date:

Share post:

দুর্নীতি(Corraption) চালাচ্ছেন পঞ্চায়েত প্রধান(Panchayet Pradhan)। এমনই অভিযোগ তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন দলেরই কর্মীরা। বৃহস্পতিবার মালদহে(Maldha) জনসংযোগ যাত্রা কর্মসূচিতে গিয়ে এমনই ঘটনার সম্মুখীন হলেন তৃণমূল সাংসদ। এদিন মানিকচক থেকে ইংরেজবাজার যাওয়ার পথে বিনোদপুরে(Binodhpur) দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলীয় কর্মীদের অভিযোগ শুনতে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পড়তে দেখা গেল অভিষেককে। বিক্ষোভকারীদের কাছ থেকে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ শোনেন তিনি। সকলকে বুঝিয়ে বিক্ষোভ থামানোর চেষ্টার পাশাপাশি তিনি আশ্বস্ত করেন সব অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার।

বৃহস্পতিবার ইংরেজবাজার যাওয়ার পথে বিনোদপুরে অভিষেকের গাড়ি থামাতে রাস্তায় জড়ো হন স্থানীয় তৃণমূল কর্মীরা। অভিষেক গাড়ি থামাতেই তাঁর কাছে এসে এলাকার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয়রা। তাঁরা দাবি করেন, ওই পঞ্চায়েত প্রধান ‘দুর্নীতিগ্রস্ত’। তাঁকে যেন নির্বাচনের টিকিট আর না দেওয়া হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে ভিড়ের মাঝে কার্যত আটকে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে বুঝিয়ে বিক্ষোভ থামানোর চেষ্টা করেন তৃণমূল সাংসদ। সবশেষে অভিষেককে হাতে লেখা অভিযোগপত্র জমা দিয়ে শান্ত হন দলীয় কর্মীরা। এরপর নিরাপত্তারক্ষীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিরাপদে সরিয়ে নিয়ে যান।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...