Saturday, May 16, 2026

বৈশাখে কুয়াশার চাদরে ঢাকল রাজধানী! তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

Date:

Share post:

বৈশাখের অস্বস্তিকর গরম তো দূর! আবহাওয়ার খামখেয়ালিপনায় রাজধানীতে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে। সকাল থেকেই অনুভূত হচ্ছে শীত। বলা ভাল,মে মাসে রাজধানীতে গায়েব গরম উলটে অনুভূত হচ্ছে শীতের আমেজ।মৌসম ভবন বলছে, ১৯৮২ সালের ২মে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। তার পর ২০২৩ সালে ৪ মে সেই তাপমাত্রা হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৪১ বছরে সর্বনিম্ন।

আরও পড়ুন:‘দুর্নীতিগ্রস্ত’ পঞ্চায়েত প্রধান! কনভয় থামিয়ে দলীয় কর্মীদের অভিযোগ শুনলেন অভিষেক


গত কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজেছে রাজধানীর রাজপথ। আর তাতেই গরমের স্বস্তি থেকে রেহাই মিলেছে দিল্লিবাসীর।তবে যে সে স্বস্তি নয়। ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল। দৃশ্যমানতা অনেকটাই নেমে যায়। তার সঙ্গে সকালে হালকা বৃষ্টিও হয়েছে। ৩০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। এপ্রিলে ২০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছিল। যা ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বেশি। তাপমাত্রা এতটাই নেমেছে যে শীতের আমেজ অনুভূত হচ্ছে।এমনকি বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল। দৃশ্যমানতা অনেকটাই নেমে যায়। তার সঙ্গে সকালে হালকা বৃষ্টিও হয়েছে। ৩০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। এপ্রিলে ২০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছিল। যা ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বেশি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রবি, সোম এবং মঙ্গলবার টানা বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার কারণে স্বাভাবিকের থেকে তাপমাত্রা ১০ ডিগ্রি নীচে নেমে গিয়েছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ২৬.২ ডিগ্রি, মঙ্গলবার ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।


 

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...